গ্রীনহার্ট সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৪, ২০২৩ | ৭:৩০
Link Copied Successfully!

সামাজিক সংগঠণ গ্রীনহার্টের পক্ষ থেকে হাজীগঞ্জে অস্বচ্ছল ও অসহায় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে  সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের হলরুমে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এর মধ্যে ৫০ পরিবারের নিজ নিজ ঘরে পৌছানো হয়েছে এবং ৫০ পরিবারকে অনুষ্ঠানের মাধ্যমে ইফতার সামগ্রী প্রদান করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক (ডিজি), হাজীগঞ্জের কৃতি সন্তান প্রকৌ. মোহাম্মদ হোসাইন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, পৌর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মনির হোসেন।

গ্রীনহার্টের চেয়ারম্যান আবু ইউছুফ আব্দুল্লাহর পক্ষ থেকে আল মামুন মজুমদারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত এবং অতিথিবৃন্দের বক্তব্য শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন, মো. শেখ ফরিদ।

বিজ্ঞাপন

এরপর উপস্থিত ৫০ জন সুবিধাভোগী পরিবারের সদস্যদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

সংগঠনের সদস্য সাজ্জাদুল ইসলাম সজিব ও জাহিদ হাসানের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক জসিম চৌধুরী, সাংবাদিক এনায়েত মজুমদার ও মোহাম্মদ হাবীব উল্যাহ্ প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, গ্রীনহার্টের সদস্য ইতিয়াজ হোসেন, হিমেল তারিফ, সাব্বির হোসেন, বাহার, সাইফুল ইসলাম, হান্নান তালুকদার, আব্দুল্লাহ আল মামনু, স্বপন, মো. রাজনসহ অন্যান্য সদস্য।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা