শামি কাবাব তৈরির সহজ রেসিপি

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৪, ২০২৩ | ৩:৫৫
Link Copied Successfully!

কাবাবের জগতে শামি কাবাব একটি পরিচিত নাম। সুস্বাদু এই কাবাব বানানোও সহজ। আজ দেখুন সুস্বাদু শামি কাবাব এর সহজ রেসিপি।

উপকরণঃ

গরুর মাংসের কিমা—এক কাপ

ছোলার ডাল বাটা—আধা কাপ

বিজ্ঞাপন

আদা বাটা—এক চা চামচ

এলাচ—দু-তিনটি

দারুচিনি—দুটি

বিজ্ঞাপন

রসুন বাটা—আধা চা চামচ

আস্ত গোলমরিচ—পরিমাণমতো

ডিম—একটি

তেল—পরিমাণমতো

পুদিনা পাতা—পরিমাণমতো

কাঁচামরিচ কুচি—এক টেবিল চামচ

লবণ—পরিমাণমতো

ময়দা—সামান্য

প্রস্তুত প্রণালিঃ

প্রথমে গরুর মাংসের কিমার সঙ্গে আদা বাটা, এলাচ, দারুচিনি, রসুন বাটা, আস্ত গোলমরিচ দিয়ে সেদ্ধ করুন। এরপর সেদ্ধ করা কিমা ব্লেন্ড করে মিহি করে নিন। এবার একটি পাত্রে মিহি করা মাংসের মধ্যে ডিম, ছোলার ডাল বাটা, পুদিনা পাতা কুচি, কাঁচামরিচ কুচি, ময়দা, লবণ দিয়ে ভালো করে মাখান। এরপর হাতের তালুতে সামান্য তেল মেখে মিশ্রণ অল্প করে নিন। তারপর গোল করে চেপে কাবাবের আকৃতি করুন। এবার চুলায় একটি ফ্রাইপ্যানে তেল গরম করে ছেড়ে দিন। বাদামি রং হয়ে এলে একটি পাত্রে তুলে রাখুন। এবার গরম গরম পরিবেশন করুন মজাদার শামি কাবাব।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা