হাজীগঞ্জে চাচার এক ঘুষিতে ভাতিজার মৃত্যু

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১, ২০২৩ | ১২:৩২
Link Copied Successfully!
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বজনদের আহাজারী -- পপুলার বিডিনিউজ

হাজীগঞ্জ উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নে ঘর উঠানোর জন্য ভিটা জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে চাচা কাউছারের এক ঘুষিতে ভাতিজা সালামত (৩৪) এর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

শনিবার (০১ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ইউনিয়নের তারা পাল্লা গ্রামের আমান উদ্দিন প্রধানিয়া বাড়ীর মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

সালামত ওই বাড়ীর রবিউল আলমের ছেলে। তিনি চাঁদপুর জেলা জজ আদালতের আইনজীবী পবিত্র লাল সরকারের সহকারী হিসেবে কাজ করতেন। গত ছয় মাস আগে তিনি বিয়ে করেছেন। কাউছার একই বাড়ীর মৃত আমির হোসেন প্রধানিয়ার ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন জানান, সকালে কাইসার ঘর উঠানোর জন্য বাড়ীর সামনের ভিটাতে বালু ভরাটের কাজ শুরু করেন। ওই সময় তার বাড়ীর সম্পর্কে ভাতিজা এসে জিজ্ঞাসা করে কেন বালু ভরাট করা হচ্ছে। এই নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে কাউছার সালামতের পেটে ঘুষি মারে। ঘুষির প্রচন্ড আঘাতে ঘটনাস্থলেই সালামত লুটিয়ে পড়ে। সেখান থেকে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. তামীম বলেন, সালামতকে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

সালামতের পিতা রবিউল আলম বলেন,  কাউছার আমার চাচাত ভাই। তাদের সাথে আমাদের সম্পত্তি বন্টন হয়নি। বালু ভরাটের জায়গা নিয়ে তাদের সাথে উচ্ছেদ মামলা আছে। কিন্তু কাউছার আমাদের সাথে কোন কথা না বলে রমজান মাসে আমার ছেলেকে এভাবে মেরেছে, সে আর বেঁচে থাকতে পারল না। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।

বিজ্ঞাপন

সংবাদ পেয়ে হাসপাতালে এসেছেন হাজীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে ও অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ। তিনি বলেন, বিষয়টি জানার পর পুলিশের একটি দল আসামীকে আটক করার জন্য ঘটনাস্থল এলাকায় গিয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে আটকের চেষ্টা চলছে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা