কচুয়ায় পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মোঃ নাছির উদ্দিন
আপডেটঃ মার্চ ২৬, ২০২৩ | ৬:৪৪
Link Copied Successfully!

কচুয়ায় পানিতে ডুবে জোবায়ের আহমেদ (১০) নামের এক মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে।

রোববার সকাল ৯টায় তার লাশ বাইছারা দারুচ্ছালাম মাদ্রাসা ও এতিমখানার পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।

সে বাইছারা গ্রামের অধিবাসী সিএনজি চালক জহিরুল ইসলামের ছেলে ও বাইছারা দারুচ্ছালাম মাদ্রাসা ও এতিমখানার হিফজ বিভাগের ছাত্র ছিল।

বিজ্ঞাপন

নিহত জোবায়েরের বাবা চট্রগ্রামে সিএনজি চালিয়ে জীবনযাপন করে।

খবর পেয়ে রবিবার দুপুরে কচুয়া থানা পুলিশ নিহত মাদ্রাসা ছাত্র জোবায়ের আহমেদের লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. হারুনুর রশিদ জানান, শনিবার দুুপুরে মাদ্রাসার এক শিক্ষকের কাছ থেকে ছুটি নিয়ে জোবায়েট পার্শ্ববতী দাদার বাড়িতে যায়। তবে কীভাবে মাদ্রাসা পুকুরে সে পড়ে মারা যায় তা কিছু বলতে পারেননি তিনি। কিন্তু নিহতের পরিবার দাবি করছে ওই ছাত্র বাড়ি এসে খাওয়া-দাওয়া করে মাদ্রাসার উদ্দেশ্যে চলে যায়।

বিজ্ঞাপন

মাদ্রাসাছাত্র জোবায়ের আহমেদের প্রকৃত মৃত্যুর রহস্য উদঘাটন করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল জানান, নিহতের পরিবারের লিখিত অভিযোগ অনুযায়ী তার মৃত্যুর রহস্য উদঘাটন ও পরবর্তী আইনানুগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব