হাজীগঞ্জে ড্রেজার ডুবে ঘুমন্ত শ্রমিকের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৬, ২০২৩ | ১২:৫৫
Link Copied Successfully!
চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ ব্রীজের নিচে ডাকাতিয়া নদীতে ড্রেজার মেশিনের ট্রলার ডুবে শ্রমিক জিহাদ হোসেনের (১৭) মৃত্যু হয়েছে।
রবিবার ভোরে ঘুমন্ত ড্রেজার নদীর পাড়ে এনে ভিতর থেকে শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।
জিহাদ হোসেন লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চরফলকন গ্রামের আবু সাঈদের ছেলে।
মেসার্স নির্মাণ ট্রেডার্সের কর্মচারী মোঃ হাবিব জানান, রাতে ড্রেজারে পানি ঢুকে নদীতে ডুবে যায়। ওইসময় জিহাদ ঘুমে ছিল। ভোররাতে তার বাবা আবু সাঈদ ফোন করে তাকে পায়নি। সকালে ঘটনাস্থলে আসলে ডোবানো অবস্থায় ড্রেজারটি দেখতে পায়। কয়েকজন লেবার মিলে ড্রেজারটি নদীর পাড়ে আসে। পরে ভিতর থেকে জিহাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, জিহাদ তার মামা কামরুল ইসলামের সাথে মেসার্স নির্মাণ ট্রেডার্সে শ্রমিকের কাজে যোগ দেয়। ওই প্রতিষ্ঠানের মালিক মিলন চৌধুরী।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জোবায়ের সৈয়দ বলেন, জিহাদের বাবা এসে মৃতদেহ নিয়ে গেছে। তাদের পরিবার থেকে কোন অভিযোগ নেই।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা