
ফরিদগঞ্জে শিল্পপতি জালাল আহম্মদের বাবার ইন্তেকাল, জানাজা সম্পন্ন
Link Copied Successfully!

- চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভাধীন পূর্ব বড়ালী গ্রামের বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক জালাল আহাম্মেদ ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান মাজুদা বেগমের পিতা হাজী আব্দুর রশিদ মিয়াজী ২৬ আগস্ট বুধবার রাত সাড়ে ৯ টায় ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি……রাজিউন)।
- সকাল সাড়ে এগার টায় বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাড়ে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
- মৃত্যুকালে তার বয়স ছিল ৮৫ বছর। স্ত্রী,৭ পুত্র,২ কন্যা সহ অংসখ্য গুনগ্রাহী রেখে যান তিনি।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে তিনি নিজ বাড়ীতে স্ট্রোক করলে পরিবারের সদস্যগণ তাকে দ্রুত চিকিৎসার উদ্দেশ্যে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুে স্বজন ও পরিবারে এক শোকের ছাঁয়া নেমে এসেছে।
মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌর সভার মেয়র মাহফুজুল হক সাবেক মেয়র মনজুর হোসেন জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিঠুসহ দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন জানাজা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


























