মেসির জাদুতে পানামাকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৪, ২০২৩ | ১০:২২
Link Copied Successfully!

আর্জেন্টিনা দল সবশেষ টু স্টারসহ জার্সি গায়ে দিয়েছিল ২০২২ সালের ১৮ ডিসেম্বর। আর সেদিনই বদলে যায় আর্জেন্টিনার ফুটবলের ইতিহাস। ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা ঘরে তোলেন আলবিসেলেস্তেরা। এর পর থেকেই লিওনেল মেসি-ডি মারিয়াদের জার্সিতে যুক্ত হয় তৃতীয় স্টার।

থ্রি স্টারসংবলিত জার্সি গায়ে প্রথমবার মাঠে নামেন লিওনেল স্কালোনির শিষ্যরা। প্রতিপক্ষ দক্ষিণ আমেরিকার দেশ পানামা। বিশ্বকাপ জয়ের পর প্রথম ম্যাচ খেলতে নেমে ২-০ গোলের জয় পান মেসিরা। বুয়েনস আইরেসে স্টাডিও মনুমেন্টালে ৮৪ হাজার দর্শকের সামনে আবারও জয় উদযাপন করেন আলবিসেলেস্তেরা।

শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬টায় বুয়েনস আইরেস স্টাডিও মনুমেন্টালে শুরু হয় ম্যাচটি। আর্জেন্টিনার হয়ে গোল দুটি করেন থিয়াগো আলমাদা ও লিওনেল মেসি।

বিজ্ঞাপন

ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে আর্জেন্টিনা। পুরো ম্যাচজুড়ে প্রায় ৭৫ শতাংশ বলও রাখে নিজেদের নিয়ন্ত্রণে। তবে প্রথমার্ধে ভাঙতে পারেনি পানামার গোলবারের প্রাচীর। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল পেতে মরিয়া হয়ে উঠে স্বাগতিকরা।

ম্যাচের ৭৮ মিনিটে এসে দেখা দেয় কাঙ্ক্ষিত গোল। অবশ্য গোলটি অল্পের জন্য মেসির হয়নি। ৭৮ মিনিটে মেসির বাঁকানো ফ্রিকিক পানামার গোল পোস্টে লেগে ফিরে আসে। তখন লিয়ান্দ্রো পারেদেস ভলি করতে গিয়ে পারেননি। সেই সময় পাশেই দাঁড়ানো থিয়াগো আলমাদা বাঁ পায়ের শটে গোলের দেখা পায় আর্জেন্টিনা।

১১ মিনিটের ব্যবধানে স্বাগতিকদের স্কোর বোর্ডে দ্বিতীয় গোল যুক্ত হয়। ৮৯ আবারও ফ্রি কিক নেন মেসি। মেসির বাঁকানো শট সরাসরি ঢুকে পড়ে জালে। এতে আর্জেন্টিনার জার্সিতে মেসির ৯৯তম গোল আর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৮০০তম!

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত পানামা গোলের দেখা না পেলে ২-০ গোল নিয়ে মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব