বিকাশে রেমিটেন্স পাঠিয়ে ডায়মন্ড লকেট জিতলেন ২৮ প্রবাসী

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৮, ২০২৩ | ৪:২৯
Link Copied Successfully!

প্রবাসে থাকা স্বামী মিজানুর রহমানের কাছে অনেকদিন ধরেই ডায়মন্ডের নাকফুল আবদার করছিলেন কক্সবাজারের টুম্পা। সময় সুযোগ মিলিয়ে সেই নাকফুল আর কেনা হয়নি, তবে স্ত্রীর বিকাশ অ্যাকাউন্টে রেমিটেন্স পাঠিয়ে মিজানুর রহমান জিতে নিয়েছেন ডায়মন্ডের লকেট।

দক্ষিণ কোরিয়া প্রবাসী মিজান বলেন, নিয়মিতই স্ত্রী, বাবা, ভাইয়ের বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাই। যাকে পাঠাতে চাই তাকেই পাঠাতে পারি, আবার যখন প্রয়োজন ঠিক তখনই পাঠাতে পারার জন্য বিকাশই ভরসা। আর বিকাশের ক্যাম্পেইন থেকে ডায়মন্ডের লকেট পেয়ে স্ত্রীর আবদার পূরণ করতে পারায় আরো ভালো লাগছে।

শুধু মিজান নন, তার মতো আরও ২৭ ভাগ্যবান প্রতিদিন বিকাশের মাধ্যমে একক লেনদেনে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে জিতে নিয়েছেন ডায়মন্ডের লকেট। বিকাশের পক্ষ থেকে বিজয়ী প্রবাসীর দেশে থাকা প্রিয়জনের কাছে লকেট হস্তান্তর করা হয়েছে। সারা বিশ্ব থেকে বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানোকে আরও উৎসাহিত করতে এ বছর ফেব্রুয়ারি মাসে ২৮ দিনের এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে ডায়মন্ডের লকেট জয়ী রেমিটেন্স যোদ্ধা পরিবারের হাতে পুরস্কার তুলে দেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত প্রবাসীদের প্রিয়জনরা বলেন, বিকাশে রেমিটেন্স পাঠালে প্রবাসে থাকা প্রিয়জনের সময় যেমন বাঁচে, তেমনি আমরাও ব্যাংকে না গিয়ে ঘরে বসেই নিজের বিকাশ অ্যাকাউন্ট থেকে যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করতে পারি। তাৎক্ষণিক এবং ঝামেলামুক্ত বিকাশের এই রেমিটেন্স সেবা নিরাপদ। পাশাপাশি, বৈধ পথে রেমিটেন্স গ্রহণ করার মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হচ্ছে বলে আমাদেরও ভালো লাগছে।

বিশ্বের বিভিন্ন দেশে থেকে মানি ট্রান্সফার সংস্থা-বাংলাদেশ ব্যাংক-বাণিজ্যিক ব্যাংক হয়ে বিকাশ অ্যাকাউন্টে রেমিটেন্স পাঠাতে পারেন প্রবাসীরা। এ মুহূর্তে প্রায় ৯৫টি দেশ থেকে ৮০টির বেশি মানি ট্রান্সফার কোম্পানি হয়ে দেশের ১৫টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তি হয় রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়া। প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে পুরো প্রক্রিয়াটি তাৎক্ষণিক হয় ফলে প্রবাসী রেমিটেন্স পাঠানোর সাথে সাথেই তার স্বজনরা বিকাশ অ্যাকাউন্টে রেমিটেন্স পেয়ে যান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান