সাকিবের ফিফটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৮, ২০২৩ | ৪:২৫
Link Copied Successfully!

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে সিরিজ শেষে এবার আয়ারল্যান্ডের বিপক্ষে লড়ছে বাংলাদেশ দল। আর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সেই প্রথম ম্যাচে ৩ উইকেট হারালেও সাকিব আল হাসানের ব্যাটে লড়ছে বাংলাদেশ দল। ইতিমধ্যে সাকিব তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৫৩তম অর্ধ-শতক। তৌহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে চলেছেন সাকিব।

ইতিমধ্যে ৩০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫৫ রান। ক্রিজে ৫০ রানে ব্যাট করছেন সাকিব এবং ৪০ রানে ব্যাট করছেন হ্রদয়। যদিও এদিন খেলতে নেমে আরও একটি রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচে ২৪ রান করার মধ্যে দিয়ে সাকিব পৌঁছে গেছেন ওয়ানডেতে ৭ হাজার রানের মাইলফলকে।

কার্টিস ক্যাম্পায়ারের বলকে মিড অনে পাঠিয়ে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়লেন টাইগার ক্রিকেটের এই পোস্টারবয়। এদিকে মুশফিকুর রহিমের রান এখন ৬৯০১, ৭ হাজারের ক্লাবে ঢুকতে লাগবে ৯৯ রান। ৭ হাজার রানের মাইলফলকে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এর আগে একজনই পৌঁছেছেন তামিম ইকবাল। ২৩৩ ওয়ানডে খেলে তামিম ১৪টি সেঞ্চুরি ও ৫৫টি ফিফটিতে করেছেন ৮১৪৬ রান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা