বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বাংলাওয়াশ

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৪, ২০২৩ | ৭:৩৯
Link Copied Successfully!

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে প্রথমবার হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হারায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ খেলায় টস হেরে প্রথমে ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১৫৮ রান করে স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশ দলের হয়ে হয়ে ৫৭ বলে ১০টি চার আর এক ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৭৩ রান করেন ওপেনার লিটন দাস। ৩৬ বলে দুটি ছক্কা আর এক চারের সাহায্যে ৪৭ রানের অনবদ্য ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত।

বিজ্ঞাপন

এছাড়া ২২ বলে তিন বাউন্ডারির সাহায্যে ২৪ রান করে ফেরেন ওপেনার রনি তালুকদার। ৬ বলে ৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক সাকিব।

হোয়াইটওয়াশ এড়াতে নেমে এক উইকেটে ১০০ রান করে জয়ের পথেই ছিল ইংল্যান্ড। এরপর মাত্র ২৮ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় ইংলিশরা।

ইনিংসের প্রথম ওভারে ফিল সল্টের উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় ইংল্যান্ড। দলকে খেলায় ফেরাতে দুর্দান্ত ব্যাটিং করেন ডেভিড মালান ও জস বাটলার। দ্বিতীয় উইকেটে তারা ৯৫ রানের জুটি গড়েন।

বিজ্ঞাপন

মোস্তাফিজের করা ইনিংসের ১৪তম ওভারের প্রথম দুই বলে আউট হয়ে ফেরেন ডেভিড মালান ও জস বাটলার।

ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্টাম্পিং হন ৪৭ বলে ৫০ রান করা মালান। তার বিদায়ে ১৩.১ ওভারে ১০০ রানে দ্বিতীয় উইকেট হারায় ইংল্যান্ড।

ওভারের দ্বিতীয় বলে মেহেদি হাসান মিরাজের থ্রোতে বাটলারের স্টাম্প ভেঙে যায়। ৩১ বলে ৪০ রানে ফেরেন ইংল্যান্ডের অধিনায়ক।

পরপর দুই বলে ডেভিড মালান ও জস বাটলারকে আউট করে দারুণভাবে খেলায় ফেরে বাংলাদেশ। হারতে বসা ম্যাচে আবারও জয়ের স্বপ্ন দেখা শুরু হয়।

মালান-বাটলার আউট হওয়ারপর ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি মঈন আলী, বেন ডাকেট ও স্যাম কারেনরা।

মঈন আলী ও বেন ডাকেটকে ফেরান তাসকিন আহমেদ। স্যাম কারেনকে আউট করেন অধিনায়ক সাকিব আল হাসান।

জয়ের জন্য শেষ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ২৭ রান। হাসান মাহমুদের করা ওভারে পরপর দুই বলে বাউন্ডারি হাঁকান ক্রিস ওকস। শেষ চার বলে দুই সিঙ্গেল রান নিতে পারে ইংলিশরা।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ইংল্যান্ড সংগ্রহ করে ১৪২ রান। ১৬ রানের জয় পায় বাংলাদেশ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা