ক্যানসারে আক্রান্ত শিশুদের জন্য মার্টিনেজের সেই গ্লাভস বিক্রি

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১১, ২০২৩ | ৫:৪১
Link Copied Successfully!

কাতার বিশ্বকাপের পুরোটা জুড়েই দুর্দান্ত ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। বিশেষ করে ফাইনাল ম্যাচে তার এক অনন্য রূপ দেখেছে ফুটবল ভক্তরা। সেখানে যে গ্লাভস পড়ে ফরাসিদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন মার্টিনেজ, সেই গ্লাভস এবার নিলামে বিক্রি করেছেন তিনি।

লাল ও হালকা সাদা রংয়ের এই গ্লাভস জোড়া নিজের কাছে স্মারক হিসেবে রেখে দেওয়ার কথা। কিন্তু আর্জেন্টিনার ‘দিবু’ নামেও পরিচিত এই গোলকিপার তা করেননি। তিনি ভেবেছেন ক্যানসার আক্রান্ত শিশুদের কথা, তাই সেই গ্লাভস জোড়া নিলামে তুলেছিলেন তিনি।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, কাতার বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে মার্টিনেজ যে গ্লাভস জোড়া পড়েছিলেন, শুক্রবার তা নিলামে ৪৫ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ লাখ ১৯ হাজার টাকা) বিক্রি হয়েছে। এই টাকা পাবে আর্জেন্টিনার গ্রারাহান হাসপাতালের ক্যানসার ওয়ার্ড। দেশটিতে শিশুদের প্রধান হাসপাতাল এটি। সেই হাসপাতালের ক্যানসার ওয়ার্ডে টাকাটা দেওয়া হবে।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার পেডিয়াট্রিক ফাউন্ডেশন ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করেছে, ‘গ্রারাহানের ছেলেদের সাহায্যের জন্য দিবুর গ্লাভস ৪৫ হাজার ডলারে বিক্রি হয়েছে।’ শুক্রবার গ্লাভসজোড়া নিলামে তোলার সময় ইংল্যান্ড থেকে ভিডিও কলে যোগ দিয়েছিলেন মার্টিনেজ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব