ইসলামী আন্দোলনের ফরিদগঞ্জ উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১০, ২০২৩ | ৯:২৮
Link Copied Successfully!
সভাপতি মাওলানা আবু মুসা সেক্রেটার ডাক্তার মাসুম বিল্লাহ -- পপুলার বিডিনিউজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা সম্মেলন অনুষ্ঠিত ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে ফরিদগঞ্জ শহরের আরাফাত কমিউনিটি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক শাইখুল হাদীস আল্লামা মকবুল হোসাইন।

বিজ্ঞাপন

ওই সময় তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের আপামর জনসাধারন ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু স্বাধীনতার ৫২ বছরেও আমরা কাঙ্খিত লক্ষ্য অর্জন করেতে পারিনি। স্বাধীনতার পরবর্তী কোন শাসক এদেশের মানুষকে শান্তি দিতে পারেনি। আমি মনে করি ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া এ দেশের জনগনের কাঙ্খিত শান্তি ও মুক্তি আসতে পারেনা। তাই আগামীতে পীর সাহেব চরমোনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে এদেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওঃ আবু মুসা এর সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ মাসুম বিল্লাহর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা জয়েন্ট সেক্রেটারি মাওঃ বেলাল হোসাইন রাজী, সহ-প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক এইচ.এম নিজাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মুহা. মনির হোসেন পাঠান।

এছাড়াও সম্মেলনে আরো বক্তব্য রাখেন, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা আবুল বাশার তালুকদার, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সদস্য কেএম হুমায়ুন কবির, জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাত হোসাইন, জেলা শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি মাওলানা বোরহান উদ্দিন প্রমুখ।

বিজ্ঞাপন

সম্মেলনে আগামী ২০২৩-২৪ সেশনের জন্য ফরিদগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন এবং সহযোগী সংগঠন শ্রমিক আন্দোলন ও যুব আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়। এতে উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আবু মুসা সহ-সভাপতি মোঃ ইউসুফ পাটোয়ারী ও সেক্রেটারি ডাক্তার মোঃ মাসুম বিল্লাহ। উপজেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা নুরুল্লাহ সহ সভাপতি মোহাম্মদ জানে আলম জুয়েল ও সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ। উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ শফিকুর রহমান রাজু ও সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন। পরে ঘোষিত নতুন কমিটির নেতাদের শপথ বাক্য পাঠ করানো হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা