কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের মূলহোতা’সহ ২৪ জন সক্রিয় সদস্য গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৬, ২০২৩ | ৪:৫৭
Link Copied Successfully!

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বিভিন্ন এলাকা থেকে পাসপোর্ট দালাল চক্রের মূলহোতা
শাকিল আহম্মেদ সুজন (৩৮)’সহ ২৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে র‌্যাব-১১।

এ সময় পাসপোর্ট, ডেলিভারি স্লীপ, জাতীয় পরিচয়পত্র কার্ড, মোবাইল ফোন, বিভিন্ন সীল, প্যাড, নগদ অর্থ’সহ পাসপোর্ট সংক্রান্ত নথিপত্র উদ্ধার করা হয়।

র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল ০৫ মার্চ সারাদিন কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পাসপোর্ট দালাল চক্রের মূলহোতা সহ সর্বমোট ২৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

পাসপোর্ট দালাল চক্রের আসামীদেরকে গ্রেফতারকালে তাদের কাছ থেকে ২০ টি পাসপোর্ট, ১০৮টি ডেলিভারি স্লীপ, ২৯ টি জাতীয় পরিচয়পত্র কার্ড, ০১ টি মোবাইল সেট, ০৭ টি বিভিন্ন সীল, ০১ টি প্যাড, নগদ- ৪৩,০০০/- টাকা’সহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার শাকতলা গ্রামের সৈয়দ ফারুক আহম্মেদের ছেলে শাকিল আহম্মেদ সুজন (৩৮), একই জেলার কোতয়ালী মডেল থানার বাগিচাগাঁও গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ শাহাদাত হোসেন (২৭), একই থানার নোয়াপাড়া গ্রামের মৃত দুলু মিয়ার ছেলে মোঃ শরীফ (৩৪), একই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মোঃ মাসুক (৫০), একই গ্রামের মোঃ আনিছুর রহমান ওরফে সুমন খানের ছেলে মোঃ লিকন খান ওরফে লিটন (২০), একই গ্রামের আলী হোসেনের ছেলে ডালিম সরকার (২০), একই গ্রামের মোঃ শওকতের ছেলে মোঃ ইরফান (২৮), একই গ্রামের মৃত আলী আশ্রাফের ছেলে মোঃ শওকত আলী ওরফে শওকত আকবর (৫৪), একই গ্রামের কবির হোসেনের ছেলে মোঃ ওজায়ের হোসেন সাকিব (২০), একই থানার নতুন চৌধুরী পাড়ার মৃত আব্দুর মোন্নাফের ছেলে মোঃ দেলোয়ার হোসেন রোমান (৫২), একই জেলার মুরাদনগর থানার কুরুইল গ্রামের ‍মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুর রহিম (৩৭)।

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার মোরাপাড়া গ্রামের শাহিন মিয়ার ছেলে ইশান আহম্মেদ রাব্বি (২৩), চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার মগধারা গ্রামের মোতাচ্ছের আহম্মদের ছেলে মুজিবুর রহমান
(২১), কুমিল্লা বুড়িচং থানার পীর যাত্রাপুর গ্রামের শাহিন মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম (২০), একই জেলার কোতয়ালী মডেল থানার মৃত মাঈন উদ্দিনের ছেলে মোঃ শাফি (২৯), একই গ্রামের মোঃ আজাহারের ছেলে মোঃ তুহিন (২০), খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার ব্রীজপাড়া গ্রামের আবু তাহের এর ছেলে মোঃ রুহুল আমিন রুবেল (৩০), কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ছোটরা গ্রামের
মৃত মোশারফ হোসেনের ছেলে মোঃ মাজহারুল ইসলাম (২১), একই জেলার বুড়িচং থানার পয়াত গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে আব্দুল হান্নান বাবুল (৫৩), একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে হাছিবুল হাসান জিমি (২৩), একই থানার শিকারপুর মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে তানজিদ হাসান (২৭), দেবিদ্বার থানার ওয়াহেদপুর গ্রামের মৃত রমিজ আহম্মেদের ছেলে মোঃ ইমরুল হাসান ওরফে ইমরুল (৪০), কুমিল্লা বুড়িচং থানার পীর যাত্রাপুর গ্রামের মৃত আব্দুর কাদেরের ছেলে মোঃ আবুল কালাম আজাদ (৫৫) এবং কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার কালিকাপুর গ্রামের মৃত আব্দুর এর ছেলে মোঃ আব্দুল কাইয়ুম (৫২)।

বিজ্ঞাপন

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস