পৌরসভার রাস্তা ঘেঁষে বিল্ডিং নির্মাণের অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২, ২০২৩ | ৫:৫৯
Link Copied Successfully!

হাজীগঞ্জ পৌরসভার রাস্তা ঘেঁষে বিল্ডিং নির্মাণ করার অভিযোগ উঠেছে।

এমন অভিযোগ পেয়ে বৃহস্পতিবার বিকালে পৌরসভার একটি টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে কাজ বন্ধ করার নির্দেশ দেন।

সরেজমিনে গিয়ে দেখাগেছে, পৌরসভার ১নং ওয়ার্ড ধেররা পশ্চিম পাড়া বেপারী বাড়ীর রাস্তা পৌরসভার অর্থায়নে নির্মিত হয়েছে। সেই রাস্তা ঘেঁষে বিল্ডিংয়ের দেয়াল নির্মাণ করছেন দুলাল বেপারী।

বিজ্ঞাপন

তিন ফুট রাস্তা ছেড়ে কাজ করার কথা থাকলেও কোন প্রকার নিয়ম নিতি তোয়াক্কা না করে নির্মাণাধীন কাজ চলমান রেখেছেন তিনি।

এছাড়াও দেখাগেছে রাস্তাটির দু’পাশ ঘেঁষে যে যার মতো বিল্ডিং ও বিল্ডিংয়ের দেয়াল নির্মাণ করে রেখেছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মুকবুল জানান, সম্পন্ন রাস্তাটি পৌরসভার এখানে দুলাল বেপারী কোন রাস্তা নেই। যেভাবে রাস্তা ঘেঁষে দেয়াল নির্মাণ করা হচ্ছে কখনো আগুন লাগলে ফায়ারসার্ভিসের গাড়ি যাওয়ার মতো কোন জায়গায় থাকবে না।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে দুলাল বেপারীর বলেন, এই জায়গায় তাদের ক্রয়কৃত সম্পত্তি। বাড়ির ভিতরে মানুষ চলাচলের জন্য রাস্তা ছেড়ে দিয়েছেন। এখন নিজের ক্রয়কৃত সম্পত্তির উপর বিল্ডিং নির্মাণ করছেন। এ বিষয়ে পৌরসভা জানে বলে দাবী করেন তিনি।

হাজীগঞ্জ পৌরসভা ইঞ্জিনিয়ার ইদ্রিস মুঠোফোনে বলেন, ঘটনাস্থলে একটি টিম পরিদর্শনে গিয়ে দুলাল বেপারী’কে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা