প্রথম ওভারেই সাকিবের আঘাত

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১, ২০২৩ | ৪:৪৩
Link Copied Successfully!

সংগ্রহটা খুব বেশি বড় করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। তাই বোলিংয়ের শুরুতেই বল হাতে নেমে পড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম ওভারের শেষ বলেই সাকিবের ঘূর্ণি ম্যাজিক। সামনে এসে ব্যাট চালানোয় লিডিং-এজড হলে সার্কেলের মধ্যে শট মিড অনে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল তা তালুবন্দি করলেন। ফলে প্রথম ওভারেই ইংল্যান্ড শিবিরে আঘাত হানলেন সাকিব।

বুধবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত সময়ের আগেই ৪৭ ওভার ১ বলে মাত্র ২০৯ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহের আশা দেখালেও তেমন কিছু করতে পারেনি বাংলাদেশ। এক নাজমুল হোসেন শান্ত ৫৮ রান করেন।

তাই বোলিংয়ে প্রথম ওভারেই অধিনায়ক তামিম ভরসা রাখেন সাকিবের ওপর। সেই ভরসার প্রতিদান দিতে বেশি সময় নেননি বিশ্বসেরা অলরাউন্ডার। তার করা প্রথম তিন বল রয়ে-সয়েই ব্যাট চালালেন ইংলিশ ওপেনার জেসন রয়। চতুর্থ বলে স্টাম্পঘেঁষা ডেলিভারিতে কাট করে চার মারেন তিনি। কিন্তু ওভারের শেষ বলে বাংলাদেশকে উল্লাসের উপলক্ষ এনে দেন সাকিব।

বিজ্ঞাপন

সাকিবের বলে চিপ করতে গিয়ে এজড হয়ে রয় বল তুলে দেন মিড-অফের ওপরে। সেখানে দাঁড়িয়ে থাকা তামিম কিছুটা বাঁ দিকে ছুটে এসে তালুবন্দী করেন সেই ক্যাচ।

মাত্র ৪ রানেই প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। সাজঘরে ফেরার পথে রয়ের চেহারার অভিব্যক্তিই বলে দেয় এভাবে আউট হয়ে তার হতাশার যেন শেষ নেই।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা