২০৯ রানে অলআউট বাংলাদেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১, ২০২৩ | ৪:২৪
Link Copied Successfully!

তিন ম্যাচের সিরিজে প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে ২১০ রানের টার্গেট দিয়েছে তামিম ইকবালের দল। এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৭ ওভারে ২০৯ রানে অলআউট হয় টাইগাররা।

মিরপুরে আগে ব্যাটিং করে সর্বশেষ ৫ বছরের মধ্যে এটিই এখন বাংলাদেশের সর্বনিম্ন স্কোর। সর্বশেষ এত কম রান নিয়ে এ মাঠে বাংলাদেশ জিতেছিল ২০১৮ সালে—জিম্বাবুয়ের বিপক্ষে সেবার যথেষ্ট হয়েছিল ২১৬ রান।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

বিজ্ঞাপন

স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন শান্ত। ৮২ বলের ইনিংসে ৬ চার মারেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ মাহমুদউল্লাহর, ৩ চারে ৩১ রান।

ভালো শুরু পেয়ে ইনিংস বড় করতে পারেননি দলে ফেরা অধিনায়ক তামিম ইকবাল, অভিজ্ঞ মুশফিকুর রহিম। সাকিব আল হাসান যেতে পারেননি দুই অঙ্কে। আফিফ হোসেন, মেহেদী হাসানরাও ছিলেন ব্যর্থ।

ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন জফ্রা আর্চার, মার্ক উড, মইন আলি, আদিল রশিদ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা