বাংলাদেশে ফুটবলার তৈরিতে প্রশিক্ষণ দেবে আর্জেন্টিনা

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ২৮, ২০২৩ | ১০:৫৫
Link Copied Successfully!

ফুটবলের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আর্জেন্টিনার সঙ্গে একটি চুক্তি সই করেছে বাংলাদেশ সরকার।

আর্জেন্টিনার সফররত পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিরোর সঙ্গে সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের দ্বিপক্ষীয় বৈঠকে এই চুক্তি সই হয়।

ফুটবলের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আর্জেন্টিনার সঙ্গে একটি চুক্তি সই করেছে বাংলাদেশ সরকার।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার সফররত পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিরোর সঙ্গে সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের দ্বিপক্ষীয় বৈঠকে এই চুক্তি সই হয়।

ফুটবল সহযোগিতার বিষয়ে চুক্তির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, তারা ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন, আমাদের ছেলেমেয়েরা ওখানে যাবে, ট্রেইনিং নেবে এবং সলিড সম্পর্ক গড়ে তুলতে পারব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, তারা আমাদের লোকদের প্রশিক্ষণ দিতে সম্মত হয়েছে, কীভাবে ফুটবল খেলতে হবে, এটা আমাদের জন্য প্লাস প্লাস। এর মাধ্যমে আমরা টেকনিক জানতে পারব। আশা করি, তাদের মতো না হলেও তাদের কাছাকাছি রকমের খেলতে পারব আমরা। আমি সেটার অপেক্ষায় আছি।

ফুটবলে দুদেশের বন্ধনের কথা তুলে ধরে মোমেন বলেন, বাংলাদেশের সবাই আর্জেন্টিনার পতাকাকে ভালোবাসে, পতাকাটা খুবই জনপ্রিয়, ফুটবল চ্যাম্পিয়ন হওয়ার কারণে, মেসি সবার হৃদয়ে আছেন। অনেক লোক আর্জেন্টিনাকে চেনে না, কিন্তু তারা মেসিকে চেনে। আমরা আশা করছি, অদূর ভবিষ্যতে মেসি বাংলাদেশ সফর করবে।

বিজ্ঞাপন

এ সময় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিরো সর্বশেষ ফিফা বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা ফুটবল দলকে ব্যাপকভাবে সমর্থন দেয়ায় তিনি তার দেশের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময়ে শাহরিয়ার আলম বলেন, ‘এটি আমাদের দুই দেশের জন্য এক আনন্দঘন মূহুর্ত।’ আর্জেন্টিনার ফুটবলের প্রতি বাংলাদেশী জনগণের ভালবাসার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে শুধুমাত্র কূটনৈতিক সম্পর্কই নয়, একটি আবেগের সম্পর্কও বিদ্যমান’।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা