অবৈধভাবে মাটি কাটায়

হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৮, ২০২৩ | ১২:৪৫
Link Copied Successfully!

হাজীগঞ্জে অনিয়ম ও অবৈধ ভাবে কৃষিজমি কাটার অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান মির্জা জলিলুর রহমান দুলালসহ ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টি মুঠোফোন নিশ্চিত করেছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজিল এরা হলেন শাহারাস্তি উপজেলার রেজাউল করিমকে দুই লাখ টাকা, মাইনুদ্দিনকে এক লাখ টাকা , স্থানীয় বাসিন্দা শাহাদাত হোসেনকে পঞ্চাশ হাজার, মির্জা জলিলুর রহমান দুলালকে এক লাখ টাকা, শরীফ হোসেন ৫০ হাজার টাকা।

এদের মধ্যে মির্জা জলিলুর রহমান দুলালকে অবৈধভাবে মাটিকাটার দায় এবং বাকিদেরকে বেকু এ জরিমানা করা হয়েছে। উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জলিলুর রহমান দুলাল মির্জার বাড়ির সামনে অবৈধভাবে কৃষি জমি খনন করা ও পাটোয়ারী বাড়ীর সামনে সরকারি হালট দখল করে বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠে।

এমন অভিযোগের ভিত্তিতে রোববার দিবাগত রাতে উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজিরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অভিযান পরিচালনাকালে জলিলুর রহমান দুলাল মির্জাকে ঘটনাস্থলে উপস্থিত থেকে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ অভিযানের মাধ্যমে ১লাখ টাকা জরিমানা করা হয়।
ওইসময় মাটি কাটার তিনটা ব্যাকু জব্দ করা হয়। অনেক খোঁজ করার পরও জব্দকৃত ব্যাকুর মালিক না পাওয়া চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানের নির্দেশে সোমবার বিকালে নিলামে তোলার নির্দেশ দেয়া হয়েছে।

বিকাল তিনটায় উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে ব্যাকু নিলামে তোলার কথা থাকলে ওই সময় তারা হাজির হলে এই জরিমানা করা হয়। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজির জানান,গভীর রাতে পরিচালিত অভিযানে ৮ নং হাটিলা ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত ৩ টি ভেকু জব্দ করা হয়৷ ঐসময় ভেকুর চালক পালিয়ে যায়, যোগাযোগ করেও মালিক বা প্রতিনিধি কেউ উপস্থিত না হওয়ায় ভেকু জব্দ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর জিম্মায় রাখা হয়। বিকালে তারা হাজির হলে তাদের বিরুদ্ধে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা