বাংলাদেশের বড় শ্রমবাজার রোমানিয়া

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৩ | ৫:৪২
Link Copied Successfully!

মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ার পর বাংলাদেশের বড় শ্রমবাজার পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া। রয়েছে পড়াশোনারও সুযোগ; কিন্তু রোমানিয়া এসে পশ্চিম ইউরোপে অবৈধভাবে চলে যাওয়ার কারণে এ শ্রমবাজারটি হারাতে পারে বাংলাদেশ ।

যুগ যুগ ধরেই মানুষ জীবিকার তাগিদে ঘর ছাড়ে। তেমনি ঘর ছেড়ে প্রায় দেড় কোটি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে নিজে ভালো থাকে, দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখে রেমিট্যান্স পাঠিয়ে।

বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে কর্ম মুখ্য নয়, অর্জনই মুখ্য। রোমানিয়া পূর্ব ইউরোপের একটি দেশ। জনসংখ্যা বিশ মিলিয়নের একটু উপরে। বিশেষ করে এখানকার জাহাজ শিল্প, কলকারখানা, ইমারত নির্মাণ ও দোকানপাটসহ হোটেল-রেস্তোরাঁয় এরা প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়োগ দেয়।

বিজ্ঞাপন

সেই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে গত বছর পর্যন্ত বৈধভাবে রোমানিয়ায় প্রায় ৩০ হাজার বাংলাদেশি শ্রমিক এসেছেন। হাতে গোনা নারী শ্রমিক ও ছাত্রছাত্রী রয়েছেন বলে রোমানিয়ায় নিযুক্ত মান্যবর রাস্ট্রদূত দাউদ আলী জানিয়েছেন।

রাষ্ট্রদূত দাউদ আলী বলেন, বাংলাদেশ থেকে রোমানিয়া এসে অবৈধভাবে পশ্চিম ইউরোপ, ফ্রান্স, ইতালি, জার্মানি চলে যাওয়ার কারণে বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যেতে পারে এই শ্রমবাজারটি।

দাউদ আলী আরও বলেন, রোমানিয়া শিগগিরই সেংগেনভূক্ত হতে পারে। রোমানিয়ায় বাংলাদেশি শ্রমিক সরবরাহকারী সংস্থা দ্য মাল্টি ফোর্সের কর্ণধার মিজানুর রহমান মিঠু ও সলিসিডর পিটার লুপুসহ সবাই মনে করেন রোমানিয়ায় এসে এখানেই থাকা উচিত।

বিজ্ঞাপন

সম্প্রতি এখানে আসা শ্রমিকরাও জানান, তারা ভালো আছেন। তবে কিছু অসুবিধা সব জায়গায়ই থাকে। অনেক শ্রমিক মনে করেন, বাংলাদেশ সরকার ও শ্রম মন্ত্রণালয়কে এ অসুবিধা দূর করার জন্য তদারকি করা উচিত। শিগগিরই বুলগেরিয়ায়ও শ্রমবাজার তৈরি হবে বাংলাদেশিদের জন্য। শুধু রোমানিয়াই এ বছর দেশের বাহির থেকে এক লাখ শ্রমিক আনার সিদ্ধান্ত নিয়েছে। এটা ধরে রাখতে হলে যারা রোমানিয়া যাবেন, তাদের রোমানিয়াতেই থাকতে হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা