আওয়ামীলীগ সরকারে আছে, জনগণের সঙ্গেও আছে শিক্ষামন্ত্রী

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৩ | ৫:৪৮
Link Copied Successfully!

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, আজকে যে শান্তি সমাবেশ এটি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার প্রচেষ্টারই অংশ। কারণ চিহ্নিত একটি অপশক্তি নির্বাচনকে সামনে রেখে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। আবারও দেশে অরাজকতা সৃষ্টি এবং ২০১৩ ও ২০১৪ সালের মত অগ্নি সন্ত্রাস করতে চায়। কিন্ত বাংলাদেশ আওয়ামী লীগ দেশের জনগণকে সঙ্গে নিয়ে যে কোন অপচেষ্টাকে অব্যশই প্রতিহত করবে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর স্টেডিয়াম মাঠে চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তির দুইদিন ব্যাপী উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের শান্তি শৃঙ্খলা যেন কোনভাবে বিনষ্ট না হয়, আমরা যেন শান্তি বজায় রেখে আমাদের উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নিতে পরি, আমরা যে কাঙ্খিত লক্ষে আমাদের দেশকে সোনার বাংলা, স্মার্ট বাংলাদেশ গড়তে পারি, সে লক্ষে বাংলাদেশের আওয়ামী লীগের কর্মসূচি। এর মধ্যে পাল্টাপাল্টি কিছু নেই। আমরা মাঠে আছি এবং থাকব। আমরা সরকারে যেমন আছি, জনগণের সঙ্গে মাঠেও তেমনি আছি। শন্তি, শৃঙ্খলা, জনগণের জানমাল রক্ষায় চিরদিন ছিলাম, আজও আছি, আগামীতেও থাকব।

বিজ্ঞাপন

দীপু মনি বলেন, আওয়ামী লীগ এদেশে যত অধিকার আছে, সে সমস্ত অধিকার প্রতিষ্ঠা করবার আদায়ে নেতৃত্ব দিয়েছে। আমরা যে ভাষা পেয়েছি, তার অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন পেয়েছি এসবকিছুসহ দেশগড়ার কাজে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ।

এ সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোল, নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান, সাবেক সচিব ও শিশু সাহিত্যিক ফারুক হোসেন, জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত অনুজ বিজ্ঞানি ড. সমীর কুমার সাহা, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশ অচল হওয়ার পথে: মাহবুব আলম মতলবের কালিয়াশ গ্রামে হতদরিদ্রের বসত ঘর পুড়ে ছাই টামটা দঃ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা সরকারের সকল সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: সভাপতি আয়েত আলী ভূঁইয়া হাজীগঞ্জ পৌর হকার্স মার্কেটে ইমন এক্সপোর্ট গ্যালারির মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়েছে কচুয়ায় কেন্দ্রীয় জিয়া মঞ্চ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল বেগম মসজিদ মাদ্রাসার সীরাত প্রতিযোগিতায় ল্যাপটপ-সাইকেলসহ বিভিন্ন পুরস্কার বিতরণ অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তুরস্কে খনি ধস, নিহত ৫ কির্ত্তনখোলায় মারধর করে সিএনজি চালকের কিস্তির টাকা লুট ৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন