বেলচৌঁ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৩ | ১২:১৭
Link Copied Successfully!

হাজীগঞ্জের ৬নং বড়কূল পূর্ব ইউনিয়নের বেলচোঁ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

বুধবার বিকেলে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বেলচোঁ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আহসান হাবীবের সভাপতিত্বে ও বিদ্যালয়ের ডিজিটাল প্রযুক্তির শিক্ষক জান্নাতুল বাকীর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ৬নং বড়কূল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান মজিব, বিশিষ্ট সমাজসেবক এমদাদ উল্ল্যাহ তপদার, অভিভাবক সদস্য অহিদ উল্ল্যাহ মোহন চৌধুরী।

বিজ্ঞাপন

বক্তৃতা শেষে বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার ৫২ টি ইভেন্টে বিজয়ী ১৫৬ জন শিক্ষার্থীর হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে ওই সময় বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য শহিদ উল্ল্যাহ আলফু, দুলাল মিয়াজী, নুরুন্নবী, রফিকুল ইসলাম, বিদ্যুৎশাহী সদস্য জয়দেব পাল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, সহকারী প্রধান মো. জাকির হোসেন পাটওয়ারী সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ -হাজীগঞ্জ, চাঁদপুর।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা