মকিমাবাদে মাতৃভাষা দিবস উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২১, ২০২৩ | ৮:১৯
Link Copied Successfully!

হাজীগঞ্জে ছাত্রসমাজের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশু, কিশোর, কিশোরীদের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকালে পৌরসভার পূর্ব মকিমাবাদ শাহাবুদ্দিন সর্দার এর বাড়ির উত্তর পাশে মল্লিক বাড়ী সংলগ্ন মাঠে ছাত্র সমাজ ফাউন্ডেশনের আয়োজনে পনেরো টি ইভেন্টে প্রতিযোগিতা হয়।

ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ওয়ালী উদ্দিন খোকার সভাপতিত্বে ও বাজার ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন সাবু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আশফাকুল আলম চৌধুরী।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , ওয়ার্ড বিএনপির সভাপতি মোল্লা মো. আসিফ ইকবাল।

এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাক মাঈনুদ্দিন মুক্তা, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, মহসিন মল্লিক প্রমুখ।

অনুষ্ঠানের আয়োজন করেন মহিউদ্দিন সর্দার সুমন, মো. ফিরোজ খান আবরার বাসিত, মো. রিয়াজখান, সোহানুর রহমান সোহাগ, মো. ইকবাল মল্লিক, মো. হাবিবুর রহমান সোহাগ, সামিউল আলম মুন্না, মো. সোলেমান খান নুর, মোঃ ইশাদ মোঃ মেরাজ হোসেন, মোঃ রবিউল হোসেন শান্ত, মোঃ সজিব মল্লিক।

বিজ্ঞাপন

ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় পনেরো’টি ইভেন্টে অংশগ্রহণ কারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

ওইসময় উপস্থিত অতিথি বৃন্দদের মাঝে সন্মাননা স্মারক প্রদান করেন ছাত্র সমাজ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা