চাঁদপুরে পাটোয়ারী পরিবারের আড়াই শতাধিক প্রবীণ-নবীন সদস্যদের মিলনমেলা

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৩ | ৪:৫৪
Link Copied Successfully!
‘এসো মিলি প্রাণের টানে’ স্লোগানে চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী নসর উল্লাহ পাটোয়ারী বাড়ীতে ‘পাটোয়ারী পরিবারের মিলনমেলা ২০২৩’ দিনব্যাপী খুবই আনন্দঘন পরিবেশে এবং স্মৃতি চারণের বিভিন্ন পর্বে মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে গত ২০০ বছর পূর্ব থেকে এই বাড়ীতে বসবাসকারী প্রজন্মের বংশ পরিক্রমায় প্রবীণ ও নবীন সদস্যরা মিলিত হন।

শনিবার সকালে বাড়ীর প্রয়াত ব্যাক্তিদের কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনায় শুরু হয় আনুষ্ঠানিকতা। দোয়া পরিচালনা করেন বাড়ীর প্রবীণ ব্যাক্তি অধ্যাপক আলহাজ্ব হাফেজ মো. বশির উল্লাহ। এরপর জেলা ও জেলার বাহিরের বিভিন্ন স্থানে অবস্থানরত পাটোয়ারী পরিবারের সদস্যরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। তাদেরকে স্বাগত জানান মিলনমেলা উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মানিকসহ অন্যান্য সদস্যরা। সকালের নাস্তা পর্বে অংশগ্রহন করেন প্রায় আড়াই শতাধিক সদস্য।

বাড়ীর সামনে প্রতিষ্ঠিত বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমি প্রাঙ্গনে শুরু হয় পাটোয়ারী পরিবারের ২শ’ বছর পূর্ব থেকে প্রজন্মের পরিচিতি পর্র্ব। এটি পাঠ করেন স্থানীয় মৈশাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম পাটোয়ারী। এরপর আসে আবেগঘন পর্ব স্মৃতিচারণ।

স্মৃতিচারণ পর্বে মঞ্চে মিলিত হন প্রবীণ ভাই-বোনরা। তাদের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আলহাজ্ব হাফেজ মো. বশির উল্লাহ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলসুমা বেগম (খুশু), মো. আবিদ উল্যাহ পাটওয়ারী, শামীম আখতার, পি জহির উল্যাহ (বাদল), ফজিলাতুন্নেছা, মো. নুরুল ইসলাম পাটোয়ারী, অধ্যক্ষ শাহ্ মো. জালাল উদ্দিন, মনিরা বেগম, ফাতেমা বেগম, মো. মমিন উল্লাহ পাটোয়ারী বীর প্রতীক, জাহান আরা বেগম, নুর আক্তার, নেয়ামত উল্লাহ পাটোয়ারী, চাঁদ সুলাতানা, মো. মহসীন পাটোয়ারী, মোহাম্মদ মাইনুদ্দীন, সালেহ আঞ্জুম পাটোয়ারী, নুর জাহান বেগম, মোহাম্মদ ওবায়েদ উল্লাহ, ফরিদ আক্তার, সেলিনা আক্তার, আফতাব উদ্দিন আহম্মেদ পাটওয়ারী, খালেদা জিন্নত, মো. রাশেদ উল্যাহ পাটোয়ারি, অধ্যক্ষ মো. মোশারফ হোসেন।

বিজ্ঞাপন

স্মৃতিচারণ অনুষ্ঠানে অনেকেই ছোটবেলার নানা ঘটনার বর্ননা করেন। এর মধ্যে কয়েকজন তাদের বক্তব্য তুলে ধরেন পাটোয়ারী বাড়ীর সামাজিক ভূমিকার কথা। এই বাড়ী থেকে চাঁদপুরে প্রথম ইউনিয়ন পর্যায়ে মৈশাদী ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত করা হয়। যাদেরকে বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী তার ভাই চেয়ারম্যান নুরুল ইসলাম পাটোয়ারী ১০বছর এলাকার গরীব লোকদের নিয়মিত সহযোগিতা করে ভিক্ষুকমুক্ত করেন। এটিকে পরবর্তী চাঁদপুর জেলায় ভিক্ষুকমুক্ত এলাকা হিসেবে মডেল গ্রহণ করেন।

স্মৃতিচারণ শেষে পাটোয়ারী পরিবারের নবীনদের হাত থেকে প্রবীণরা সম্মাননা স্মারক গ্রহণ করেন। এছাড়া উদযাপন কমিটির পক্ষ থেকে পরিবারের কৃতি ও মেধাবি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

এছাড়াও দিনব্যাপী এ মিলনমেলায় নবীন-প্রবীনদের অংশগ্রহনে বিভিন্ন খেলাধুলা এবং সর্বশেষ বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণ হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত