দলকে জিতালেন ফরিদগঞ্জের শামীম পাটোয়ারি

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৩ | ৪:৪৮
Link Copied Successfully!

আগের ৯ ম্যাচে ৫ বার ব্যাট করে (৪, ৪৪*, ৭, ৮, ১১) তার সাকুল্যে সংগ্রহ ছিল মোটে ৭৪। এর মধ্যে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই ফরচুন বরিশালের বিপক্ষে এক ম্যাচেই করেছেন ৪৪। আর একটি খেলায় আছে ১১ রান।

বাকি তিনবার দুই অংকেই পৌঁছাতে পারেননি শামীম হোসেন পাটোয়ারি। অথচ আজ এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালের বিরুদ্ধে ৭১ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে ফেললেন রংপুর রাইডার্সের ২২ বছর বয়সী এ বাঁ-হাতি উইলোবাজ।

পুরো টুর্নামেন্টে রান নেই, আজ মোক্ষম সময়ে এক খেলাতেই জ্বলে উঠে দল জেতালেন। এটা কিভাবে সম্ভব? যারা ম্যাচ দেখেছেন, তারা সবাই মানছেন ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়াই শামীম পাটোয়ারির ভাল খেলার প্রধান কারণ।

বিজ্ঞাপন

কিন্তু প্রশ্ন হলো একজন অফ ফর্মের ব্যাটারকে ৬-৭ নম্বর থেকে টেনে তিন নম্বরে খেলানোর কারণ কী? খেলা শেষে শামীম পাটোয়ারি নিজেই দিলেন এ ব্যাখ্যা। জানিয়ে দিলেন, ‘কোচ আমাকে বলেছেন, আমি তিন নম্বরে ব্যাটিং করব।’

সেটা কেন? তার ব্যাখ্যাও আছে শামীম পাটোয়ারীর কাছে। মূলতঃ ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের কারণেই তার তিন নম্বরে খেলার সুযোগ হয়েছে। বলাই ছিল যদি বাঁ-হাতি আউট হয় প্রথম, তাহলে আমি নামব। আর ডানহাতি আউট হলে মেহেদি ভাই নামবে। এটাই কথা ছিল।’

আগের খেলাগুলোয় রান করতে না পারার কারণ জানতে চাওয়া হলে শামীম পাটোয়ারি বোঝানোর চেষ্টা করেন, যেহেতু তিনি নিচের দিকে নামেন, তখন একটা তাড়া থাকে হাত খুলে খেলার। তাই স্বাভাবিক ব্যাটিং করা কঠিন।

বিজ্ঞাপন

এ কারণেই মুখে একথা, ‘আমি কিন্তু ৭ বা ৮ নম্বরে ব্যাটিংয়ে নামি। ওই সময়টা খেলা সহজ নয়। আমি যখনই নামি, চেষ্টা করি শেষ করে আসতে। আপনারা তো সবাই-ই জানেন, ওই জায়গাটায় সহজ নয় ফিনিশ করা।’

যুব দলের হয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ভাল খেলে জাতীয় দলে জায়গা পাওয়া, তারপর ধীরে ধীরে খারাপ খেলতে খেলতে আবার জাতীয় দল থেকে বাদ পড়া। অল্প সময়ের ক্যারিয়ারে ভালোর পাশাপাশি খারাপ সময় দেখে ফেলেছেন। অনুভুতিটা কেমন?

শামীম পাটোয়ারি অবলীলায় বলে দিলেন, ‘ভালো সময়-খারাপ সময় আমি দেখি না। খারাপ সময় দেখি নাতো। বরং আমি উপভোগ করি সবসময়।’

সব সময়কে উপভোগ করার কথা বললেও শামীম পাটোয়ারি আসলে চান আর একটু ওপরে খেলতে। একটু সময় নিয়ে ব্যাট করতে। তাই মুখে এমন কথা, ‘আমি আপনাদেরকে বলি, আমি যে জায়গায় ব্যাটিং করি, আবারও বলতেছি, এত সহজ নয় ব্যাটিং করা। আমি মনে করি, আমাকে আরেকটু টাইম দিলে আরেকটু ভালো করতে পারতাম।’

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা