তুরস্কের ভূমিকম্পে চারদিন পর মা’সহ দশ দিনের শিশু জীবিত উদ্ধার

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১১, ২০২৩ | ১২:৩৬
Link Copied Successfully!

ভূমিকম্পের প্রায় ১০০ ঘণ্টা পরে তুরস্কে আরেকটি সদ্য জন্ম নেওয়া শিশু উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে জীবিত উদ্ধার করা হয়েছে শিশুটির মাকে। শুক্রবার রাতে দেশটির হাতয় প্রদেশের একটি ধ্বংসস্তূপ থেকে তাদের উদ্ধার করা হয়।

জানা যায়, ১০ দিন বয়সী ওই শিশুটির নাম ইয়াগিজ। স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিও প্রতিবেদনে দেখা যায়, ধ্বংসস্তূপের মধ্য থেকে শিশুটিকে খুব সাবধানে বের করে আনা হচ্ছে। পরে কম্বল দিয়ে মুড়িয়ে নেওয়া হয় হাসপাতালে।

নবজাতকটির মাকে নিয়ে আসা হয়েছে স্ট্রেচারে করে। তবে তাদের শারিরীক অবস্থা কেমন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে, ভূমিকম্পের চারদিন পর মাসহ শিশুটিকে জীবিত উদ্ধারের বিষয়টি অলৌকিক বলছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।

বিজ্ঞাপন

ইস্তাম্বুলের মেয়র ইকরেম ইমামমোগ্লুর উদ্ধার টিমের সদস্যরা এ উদ্ধার অভিযানে নিয়োজিত ছিলেন। মেয়র টুইটারে বলেন, সামানদাগ শহরে এই মা ও নবজাতক উদ্ধার করা হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একই ধ্বংসস্তূপ থেকে আরেক ব্যক্তিকে বের করে আনা হচ্ছে। তবে ওই শিশু ও তার মায়ের সঙ্গে এ ব্যক্তির কোনো সম্পর্ক আছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, ভূমিকম্পের চার দিন পার হয়ে যাওয়ায় ধ্বংসস্তূপের নিচ থেকে কাউকে জীবিত উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হয়ে যাচ্ছে। তাছাড়া, তীব্র শীতের কারণে উদ্ধার অভিযানও ব্যাহত হচ্ছে।

বিজ্ঞাপন

সোমবার (৬ ফেব্রুয়ারি) ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প ও শতাধিক আফটারশকে এখন পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় ২১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। গৃহ, আশ্রয়, পানি, জ্বালানি ও বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন লাখো মানুষ।

এর আগে ভূমিকম্পের পর ধ্বংসস্তূপেই জন্ম নেওয়া শিশু ‘আয়া’কে দত্তক নিতে হাজার হাজার আবেদন জমা পড়েছে। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের আলেপ্পোর জিনদায়ার্স শহরে ধ্বংসস্তূপেস জন্ম নেয় শিশুটি। তবে তার মা-বাবা, মাসহ তিন ভাইবোন মারা গেছে।

অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশুটির নাম রাখা হয় আয়া। সে এখন হাসপাতালে চিকিৎসাধীন। তার দেখাশোনা করা শিশুরোগ বিশেষজ্ঞ হানিফ মারুফ জানান, উদ্ধারের পর তার শারীরিক অবস্থা বেশ খারাপ থাকলেও, এখন তার অবস্থা অনেকটা স্থিতিশীল।

সূত্রঃ বিবিসি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব