ইউপি চেয়ারম্যান ইউছুফ প্রধানীয়া সুমনের হস্তক্ষেপে

সন্তানদের অধিকার পাওয়ার আশ্বাসে রাতে স্বামীর লাশ দাফন

Default User
মজিব পাটোয়ারী/ হোসেন বেপারী
আপডেটঃ ফেব্রুয়ারি ৭, ২০২৩ | ১০:১৮
Link Copied Successfully!

মৃত্যুর ১০ ঘন্টা পেরিয়ে গেলেও মৃত কামাল হোসেনের মরদেহ বেওয়ারিশের মতো পড়েছিল বাড়ীর উঠোনে। স্ত্রী’র দাবী দুই সন্তানের ভবিষ্যৎ গড়তে তার ন্যায্য অধিকার আর বাবাতো তার পিতৃ পরিচয় দিতেই নাজার।

সোমবার দিনভর এমন ঘটনা চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের মতৈন পাটোয়ারী বাড়িতে ঘটে।

সরজমিনে গিয়ে দেখা গেলো, বাড়ীর উঠোনে কামালের মৃতদেহ পড়েছে। স্ত্রী ও দুই সন্তান কান্না করছে। আর বাবা ও ভাই বোনেরা ঘরের দরজা বন্ধ করে ভিতরে অবস্থান নেয়। ২০০১ সালে বিয়ের একমাস পর স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে বাসা ভাড়া থাকেন কামাল হোসেন। সেই থেকে পারিবারিক দ্বন্দ্ব।

বিজ্ঞাপন

খবর পেয়ে ছুটে যান ইউপি চেয়ারম্যান ইউছুফ প্রধানীয়া সুমন ও হাজীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক নাজিম উদ্দীন।

মৃত কামালের স্ত্রী জান্নাতুল ফেরদৌস জানান, প্রবাসে ১৮ বছর আয়ের টাকা পরিবারের সবাই ভোগ করেছে। স্বামী মারা যাওয়ার নিজের অধিকার দুই সন্তানের ন্যার্য্য পাওনার দাবী তোলেন তিনি।

তিনি আরো জানান, রাতে পুলিশ ও ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে স্বামীর রেখে যাওয়া বসতভিটা ও দুই সন্তানের নায্য হিসাব বুঝিয়ে দেয়ার আশ্বাস পেয়েছেন।

বিজ্ঞাপন

মৃত কামাল হোসেনের বাবা আবদুল কাদের জানান, সব সন্তানকে সমবন্টনে সম্পত্তি বুঝিয়ে দেয়া হবে।

ইউপি চেয়ারম্যান ইউছুফ প্রধানীয়া সুমন বলেন, রাত ১২ টার দিকে মৃত কামাল হোসেনের দাফন সম্পন্ন করা হয়েছে। তাদের পারিবারিক বিরোধ নিরসনে প্রয়োজনীয় উদ্যোগের ব্যবস্থা নেয়া হবে। এছাড়া কামালের বাবা কাদের পাটোয়ারী তার ছেলে-মেয়েদের সমবন্টনে সম্পত্তি বুঝিয়ে দেয়ার ঘোষণা দেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা