নদীর তলদেশ থেকে বিদেশি মদ উদ্ধার, গ্রেফতার এক

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২৬, ২০২৩ | ৫:৪৩
Link Copied Successfully!

নদীর তলদেশ থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধারের ঘটনায় কামাল হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার কামাল, উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের চতুর্ভুজ গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার বেলা ৩টায় তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন এ তথ্য যুগান্তরকে নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

ওসি জানান, উপজেলার চতুর্ভুজ গ্রামের এক বসতবাড়িতে বিদেশি মদ কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পুলিশ অভিযানে নামে।

থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে উপজেলা কামার কান্দি গ্রামের কামাল হোসেনের হাতে থাকা ব্যাগ থেকে প্রথমে এক বোতল বিদেশি মদ উদ্ধার করে। এর পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রামে তার বসতবাড়ির পেছনে রশি দিয়ে বাঁধা অবস্থায় তিনটি বস্তাভর্তি ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ সময় বসতবাড়িতে মদ কেনাবেচায় থাকা অপর তিন মাদক কারবারি পালিয়ে গেলেও পুলিশ কামালকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

বুধবার রাতে কামালকে গ্রেফতার ও অপর তিন মাদক কারবারিকে পলাতক দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় থানায় একটি মামলা করা হয়।

 

সূত্র: যুগান্তর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২