শাহরাস্তির আলীপুরে অমিমাংসিত ও অবন্টনীয় জায়গায় বীর নিবাস নির্মাণ করার চেষ্টা

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২০, ২০২৩ | ৩:৫৩
Link Copied Successfully!
চাঁদপুরের শাহরাস্তিতে অমিমাংসিত ও অবন্টনীয় জায়গায় বীর নিবাস নির্মাণ করার চেষ্টায় ইউএনওর বরাবর লিখিত অভিযোগ করেছে প্রতিপক্ষ।
উপজেলার ১০নং টামটা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আলীপুর গ্রামের নোয়া বাড়িতে মৃত বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের স্ত্রী কহিনুর বেগমের নামে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় থেকে বরাদ্ধকৃত বীর নিবাস নির্মাণ নিদিষ্ট স্থানে নির্মাণ না করে অন্যত্রে নির্মাণ করার চেষ্টায় অভিযোগ উঠেছে।
এ নিয়ে অমিমাংসিত ও অবন্টনীয় ভূমি সংক্রান্ত বিরোধের বিষয় তুলে ধরে বীর নিবাস তৈরি না করা প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন একই বাড়ির মৃত আব্দুল জলিলের ছেলে মো. বিল্লাল হোসেন।
লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম জীবিত থাকা অবস্থায় আলীপুর মৌজার ২৬১নং দাগে ১৯৯নং খতিয়ানে .০৬.৭৯ শতাংশ জমি দেখিয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের বীর নিবাস প্রাপ্তির আবেদন করে।
শাহরাস্তি উপজেলায় মুক্তিযোদ্ধাদের বীর নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়ার প্রকাশিত তালিকা অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের স্ত্রী কহিনুর বেগম ওই তালিকায় ৪৮ নাম্বার সিরিয়ালে রয়েছেন। তালিকায় উল্লেখিত আলীপুর মৌজার ২৬১নং দাগে ১৯৯নং খতিয়ানে .০৬.৭৯ শতাংশ জমি দেখিয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের বীর নিবাস নির্মাণ করার জন্য টেন্ডারে আবুল কালামের বীর নিবাস নির্মাণ করার নির্দেশ থাকলেও তা অমান্য করে আলীপুরে মৌজার ২১০নং খতিয়ানের ২৪৪ নং দাগে বাড়ি, ২৪৭নং দাগে পুকুর, ২৬৮ দাগে ভিটা সম্পত্তিতে বীর নিবাস নির্মাণ করার চেষ্টার অভিযোগ করা হয়েছে।
৩জন অংশিদারের মধ্যে অমিমাংসিত ও অবন্টনীয় ভূমি বিরোধ নিষ্পত্তি না করে জোরপূর্বক বীর নিবাস নির্মাণ করার চেষ্টা চালিয়ে আসছে কহিনুর বেগম। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দেওয়াকে কেন্দ্র করে অভিযুক্ত কহিনুর বেগমের রোষানলে পড়ে বিল্লাল হোসেন। তার ঘরে প্রবেশের রাস্তায় বেড়া দিয়ে ঘর থেকে বের হতে বাঁধা দেওয়ার অভিযোগ উঠে। বিষয়টি মিমাংসা করার জন্য স্থানীয় ইউপি সদস্য চেষ্টা চালিয়ে আসছেন বলে জানা যায়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী