শাহরাস্তিতে কুকুরের কামড়ে আট শিশুসহ আহত ৯

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১৯, ২০২৩ | ৭:০৪
Link Copied Successfully!

শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্থানে কুকুরের কামড়ে ৮ শিশুসহ ৯ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতরা চিকিৎসা নেন।

তারা হলো পৌরসভার বাত্তলা গ্রামের ১ শিশু, নিজমেহার গ্রামের ৪ শিশু ও এক যুবক, করবা গ্রামের ২ শিশু ও হোসেনপুর গ্রামের ১ শিশু রয়েছেন।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবু নাছের শাকিল বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল ৫ টা পর্যন্ত জরুরী বিভাগে ৯ জনকে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেয়া হয়েছে।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশীদ জানান, শাহরাস্তি উপজেলায় বেওয়ারিশ কুকুরগুলোকে ভ্যাকসিন দেয়া হয়েছে। ৮ শিশুসহ ৯ জন আক্রান্তের ঘটনায় স্বাস্থ্য কর্মকর্তা ও প্রাণীসম্পদ কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন