বিসিবিতে চাকরি দেওয়ার নামে প্রতারণা

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ১৭, ২০২৩ | ২:৫০
Link Copied Successfully!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে এক ক্রিকেটারের ভাইয়ের বিরুদ্ধে।

বিসিবির ডেপুটি ম্যানেজারের ভুয়া নিয়োগপত্র বানিয়ে শামস আহমেদের কাছ থেকে দুই দফা টাকা নেন প্রতারক জয়।

এ ঘটনায় গত শুক্রবার ভুক্তভোগী শামস আহমেদ মিরপুর মডেল থানায় একটি অভিযোগ দেন। অভিযোগে তিনি জানান, গত এক মাস আগে চাকরির কথা বলে  বিবাদী জয় তার (শামস আহমেদ) কাছ থেকে ৩৮ হাজার টাকা নেন। মিরপুর ২ নম্বরের একটি ক্রীড়া সামগ্রীর দোকানে গিয়ে তিনি জয়কে টাকা দেন। টাকা দেওয়ার কিছু দিন পর জয় তাকে মেইলে একটি চাকরির নিয়োগপত্র পাঠান। সেটি যাচাই করে দেখেন নিয়োগপত্রটি ভুয়া।

বিজ্ঞাপন

শামস আহমেদ বলেন, জয় আমার দীর্ঘদিনের পরিচিত। আমরা মিরপুরের একই এলাকায় থাকি। তার বড় ভাই জাতীয় ক্রিকেট দলের সাবেক নাম করা ক্রিকেটার। কিছু দিন আগে আমি কর্মহীন হয়ে পড়ি। জয়কে সে কথা বললে সে বিসিবিতে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেয়। ভুয়া নিয়োগপত্র বানিয়ে সে আমার টাকা আত্মসাৎ করে। মিরপুর ২ নম্বরে জয় ও তার ভাইয়ের স্পোর্টসের দোকান রয়েছে। সেখানে বসেই টাকা লেনদেন হয়। জয় এর আগেও চাকরি দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন। সে তার ক্রিকেটার ভাইকে পুঁজি করে অপকর্ম করে। এখন টাকা ফেরত চাইলে হুমকি দেয়। এদিকে বিসিবির ভুয়া নিয়োগপত্রের একটি কপি যুগান্তরের হাতে এসেছে।

এ বিষয়ে অভিযুক্তের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই আহসান হাবিব বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। জয়কে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা