কচুয়ায় টানা ৪০ দিন তাকবীর উলার সাথে নামাজ আদায় করে পুরস্কার ফেলেন ১০ কিশোর

ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া
আপডেটঃ জানুয়ারি ১৩, ২০২৩ | ৭:২৯
Link Copied Successfully!

কচুয়ায় টানা ৪০ দিন মসজিদে তাকবীর উলার সাথে নামাজ আদায় করে নগদ অর্থ ও শিক্ষা-সামগ্রী পেয়েছেন ১০ কিশোর।

শুক্রবার উপজেলার কাদলা ইউনিয়নে দোঘর চৌধুরী বাড়ী জামে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে কিশোরদের হাতে শিক্ষা-সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোফাজ্জল আহমেদ চৌধুরী জাসেদের সভাপতিত্বে ও খতিব মুফতি.কামরুজ্জামানের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল হাই,মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক আবুল কালাম মুন্সি,
কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,সমাজসেবক মো.সাইফুল ইসলাম সোহেল।

বিজ্ঞাপন

এসময় মাওলানা রফিকুল ইসলাম,মাও.সাইফুল ইসলাম,সাবেক শিক্ষক আব্দুল মালেক মাস্টার, আব্দুল মতিন মাস্টার,সামজসেবক আব্দুল হান্নান খান,জাহিদ হোসেনসহ এলাকার বিশিস্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোফাজ্জেল আহমেদ চৌধুরী জাসদ বলেন, বর্তমান সমাজে শিশু কিশোররা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। এদের ইসলামের দিকে ফিরিয়ে আনতে হলে নামাজের কোনো বিকল্প নেই। দোঘর চৌধুরী বাড়ী জামে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে ব্যতিক্রম আয়োজন হিসেবে তাকবীর উলার সাথে সালাত আদায়ের
জন্য কিশোরকে নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী দেওয়া হয়েছে।

বিজয়ী কিশোর’রা যেসব শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করবে তাদের ১ বছরের যাবতীয় খরচ মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে বহন করা হবে। আগামীতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পুরস্কার প্রাপ্ত কিশোরগন জানান এই কদিনে আমাদের শুধু নামাজই পড়ানো হয়নি। বরং সঠিকভাবে নামাজ শিক্ষা ও নামাজের নিয়মকানুন সেই সঙ্গে তালিম-তরবিয়ত ও নামাজের প্রতি মানুষকে আহ্বানের পাশাপাশি দ্বীনি ইসলাম সম্পর্কে শিক্ষা দেওয়া হয়েছে।

আলাচনা শেষে ওই মসজিদের মক্তবে অধ্যয়নকারী বিজয়ী ১০ কিশোরদের হাতে নগদ অর্থ ও ইসলামী শিক্ষা সামগী বিতরণ করেন অতিথিবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার