সড়ক দুর্ঘটনা

কচুয়ায় বোগদাদ চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১০, ২০২৩ | ৩:৪৬
Link Copied Successfully!

চাঁদপুর-কুমিল্লা কচুয়া উপজেলার রসুলপুর এলাকায় বোগদাদ ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মাদ্রাসার শিক্ষক জাহিদ হোসেন ও ছাত্র জাবের হোসেন নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে রসুলপুর ঘোষের বাড়ীর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। তারা বরুড়া উপজেলার লক্ষীপুর আবাবিল হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ও ছাত্র ।

প্রত্যক্ষদর্শী শুভ কর্মকার বলেন, কুমিল্লাগামী বোগদাদ ও শাহরাস্তিগামী মোটরসাইকেল রসুলপুর ঘোষের বাড়ী মোড়ে এই সংঘর্ষের কবলে পড়ে। ঘটনাস্থালে মোটরসাইকেল চালক মারা যান। মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে নেয়ার পর মারা যায়।

কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম খলিল জানান, নিহতরা শাহরাস্তি উপজেলার দক্ষিণ নোয়াগাঁও হাজী বাড়ীর আবদুর রাজ্জাকের ছেলে জাহিদ হোসেন ও লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ দাসতিয়া গ্রামের সাহাব উদ্দিনের ছেলে জাবেদ হোসেন। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়।

বিজ্ঞাপন

এরআগে সোমবার বিকাল শাহরাস্তি উপজেলায় পিকআপ চাপায় চার বছরের দ্বীন মোহাম্মদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়। রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ড বেরনাইয়া গ্রামের হাজী বাড়ির হাজী বাড়ির শরিফুল ইসলাম এর ছেলে।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা