হাজীগঞ্জে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন ইউএনও

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৯, ২০২৩ | ১১:৩৫
Link Copied Successfully!

রাতের আঁধারে ছিন্নমূল, অসহায়, দরিদ্র, শ্রমজীবি মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজীর।

রবিবার রাতে হাজীগঞ্জ রেল স্টেশনসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দুঃস্থ ও অসহায়-সম্বলহীন শীতার্তদের খুঁজে বের করে তাদের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি। কম্বল বিতরণ কালে ইউএনও রাশেদুল ইসলাম তানজীর বলেন, প্রধানমন্ত্রীর একান্ত তহবিল থেকে পাঠানো কম্বল বিতরণ করা হচ্ছে।

তারই ধারাবাহিকতায় উপজেলার ১২টি ইউনিয়ন ও হাজীগঞ্জ পৌরসভাসহ প্রতিটি জায়গায় চারশত নব্বইটি করে কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করা হচ্ছে। তিনি আরো বলেন প্রকৃতপক্ষে যারা অসহায় এবং শীতার্ত মানুষ তাদেরকে সরেজমিনে দেখা এবং একই সাথে তাদের মাঝে কম্বল বিতরণ করা ছিলো মূল উদ্দেশ্যে। যাতে করে মাননীয় প্রধানমন্ত্রীর যেই চিন্তা-ভাবনা সেটা যেই সত্যিকারের প্রয়াশ এবং সত্যিকারের প্রয়োগ হয়। এবং মাঠ পর্যায়ে যারা অসহায় দুস্থ আছেন তারা যাতে কম্বল পায় সেটা নিশ্চিত করা ছিলো আজকের প্রধান মূখ্য।

বিজ্ঞাপন

এছাড়াও একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমরা যদি আমাদের সাধ্যমতো সবাই শীতার্ত মানুষের পাশে দাঁড়াই তাহলে তাদের শীতের কষ্ট অনেকটাই কমে যাবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার