সিইও হিসেবে দায়িত্ব পেলে দুই মাসে সব পরিবর্তন করতে পারব: সাকিব

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ৪, ২০২৩ | ৩:১৬
Link Copied Successfully!

বিপিএলের সিইও হিসেবে দায়িত্ব পেলে মাত্র দুই মাসে সব পরিবর্তন করে দেবেন সাকিব আল হাসান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথাই জানালেন টাইগারদের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক।

গালফ অয়েল বাংলাদেশ লিমিটেড কোম্পানিতে একদিনের জন্য চিফ এক্সিকিউটিভ অফিসারের (সিইও) দায়িত্ব পেয়েছেন সাকিব আল হাসান। আজ বুধবার এত বড় এক দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এরপর সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তিনি। বিপিএল আয়োজনের দায়িত্ব পেলে কী করতেন— এমন প্রশ্নের উত্তরে সাকিব জানালেন, ‘বেশি দিন লাগবে না পরিবর্তন করতে। সর্বোচ্চ ১ থেকে ২ মাস। সাকিব বলছিলেন, ‘আমাকে যদি বিপিএলের সিইওয়ের দায়িত্ব দেওয়া হয়, আমার বেশি দিন লাগবে না। আমার ধারণা, ১ থেকে ২ মাস লাগবে সব কিছু ঠিক করতে— ম্যাক্সিমাম। খুব বেশি হলে দুই মাসও লাগার কথা না। দুই মাস তো অনেক দূরের কথা বলেছি।’

বিজ্ঞাপন

সাকিব হাসির ছলে একটি সিনেমার প্রসঙ্গ টেনে বলেন, ‘নায়ক মুভিতে দেখেছেন না, একদিনে অনেক কিছু করা সম্ভব যে করতে পারে। যে পারে সে সবসময়ই করতে পারে।’

চলতি মৌসুমে নতুন সিইও হলে আপনি কি করবেন এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘এই মৌসুমের সব কিছু বাদ দিয়ে আবার ড্রাফট হবে, অকশন হবে। ফ্রি টাইমে বিপিএল হবে সব আধুনিক টেকনোলজি থাকবে। ব্রডকাস্ট ভালো থাকবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভেন্যু থাকবে।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা