তোমরাই স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর: শিক্ষামন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ১, ২০২৩ | ৪:১৯
Link Copied Successfully!

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, তোমরাই স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। তোমাদেরকেই গড়তে হবে বাংলাদেশ।

রোববার গাজীপুরের কাপাসিয়ায় শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘জাতীয় পাঠ্যপুস্তক উৎসব-২০২৩ উদযাপনে উপলক্ষ্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সারাদেশে আজ বই উৎসব পালিত হচ্ছে। পৃথিবীতে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। যেখানে বছরের প্রথম দিন একটি বই উৎসব হয়। যেখানে আমাদের কোটি কোটি শিক্ষার্থী বই উৎসবে অংশ নেয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশ আজকে শিক্ষায়, যোগাযোগে, কৃষিতে, শিল্প উৎপাদনসহ এমন কোনো ক্ষেত্র নেই যেখানে দ্রুত উন্নয়ন হচ্ছে না। এসব উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেন। এ বছর বই উৎসবে সারা দেশে ৪ কোটি ৯ লাখ ১৫ হাজার ৩১৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩৩ কোটি ৪৮ লাখ ৭৮ হাজার ৮৩৩টি নতুন বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রোববার সকাল সাড়ে ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে পাঠ্যপুস্তক উৎসবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. ওমর ফারুক, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে