দ্বিতীয় দিনেও মেট্রোরেলে উঠতে দীর্ঘ সারি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৩০, ২০২২ | ১২:৫৫
Link Copied Successfully!

প্রয়োজনের চাইতে আবেগ ও ভালোবাসার টানে আসছে মানুষ। আসছে বাঁধভাঙা জোয়ারের মতো। মেট্রো স্টেশন উপচে পড়ছে মেট্রোরেলে চড়ার তীব্র আবেগ নিয়ে আসা মানুষের ঢল। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কেউ সুযোগ পেয়েছেন প্রথম দিন মেট্রোরেলে ওঠার, আবার কাউকে ফিরতে হয়েছে হতাশা নিয়ে।

আজ শুক্রবার দ্বিতীয় দিনেও মেট্রোরেলে ওঠার জন্য ভিড় দেখা গেছে স্টেশনে। অনেকেই ফজর নামাজ শেষেই মেট্রোরেলে চড়তে লাইনে দাঁড়িয়েছেন।

আগারগাঁও স্টেশন ঘুরে দেখা যায়, কুয়াশার চাদরে মোড়ানো সকালে টিকিটের জন্য অনেকেই লাইনে দাঁড়িয়ে আছেন লাইনে। আগারগাঁওয়ের পাসপোর্ট অফিস মোড় পর্যন্ত দীর্ঘ লাইন হয়েছে।

বিজ্ঞাপন

অনেকটা একই চিত্র উত্তরা উত্তর স্টেশনে।জনসাধারণের জন্য বহুল প্রত্যাশিত ঢাকা মেট্রোরেল খুলে দেয়ার দ্বিতীয় দিনেও যাত্রীদের দীর্ঘ সারি দেখা গেছে।

উত্তরা উত্তর স্টেশনে ভোর ৬টা থেকেই দীর্ঘ লাইন শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে দীর্ঘ হচ্ছে যাত্রীদের ভিড়। লাইন হচ্ছে লম্বা।

স্টেশনের প্রবেশগেটে দাঁড়িয়ে থাকা আখতার উদ্দিন বললেন, আমার মতো যারা প্রতিদিনের যাত্রী, তাদের জন্য মেট্রোরেল আশীর্বাদের মতো। সময় যেমন বাঁচবে, তেমনি বাসে চলাচলের ধকল পোহাতে হবে না।

বিজ্ঞাপন

মেট্রোরেলের প্রকল্প পরিচালক এম এন সিদ্দিক জানান, সকাল ৮টা থেকে মেট্রোরেল ছেড়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে। প্রথম দিকে কোনো স্টেশনে ট্রেন দাঁড়াবে না। আমাদের প্রত্যাশা হলো তিন মাস পরে, সেটি ২৬ মার্চও হতে পারে, আমরা ওইদিন থেকে পূর্ণ অপারেশনে যাব। এই সময়ের মধ্যে মানুষ মেট্রোরেলে চড়ায় অভ্যস্ত হয়ে যাবেন, এটা আমাদের বিশ্বাস। শুরুতে মেট্রোরেল পূর্ণাঙ্গ অপারেশনে যাচ্ছে না।

এর আগে, গতকাল বৃহস্পতিবার বাণিজ্যিক যাত্রার প্রথম দিনে মেট্রোরেলের আয় হয়েছে দুই লাখ ৭৪ হাজার ৮৭২ টাকা। মোট যাত্রীর মধ্যে তিন হাজার ৭৫৬ জন একক পাস ব্যবহার করেছেন। তারা সবাই ৬০ টাকা করে ভাড়া দিয়েছেন। এতে আয় হয় দুই লাখ ২৫ হাজার ৩৬০ টাকা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে