মার্তিনেজকে নিয়ে পাল্টাপাল্টি বিতর্কে আর্জেন্টিনা-ফ্রান্স

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ২৯, ২০২২ | ২:৫৫
Link Copied Successfully!

কাতার বিশ্বকাপ শেষ হয়েছে ১০ দিন আগে। তবে এখনো শেষ হয়নি বিতর্ক। ফ্রান্স বনাম আর্জেন্টিনা কথার লড়াই শুরু হয়েছে।

আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের পুতুল কোলে বিজয় উদযাপন করেছিলেন। এরপর মার্তিনেজকে ‘ফুটবলের কুপুত্র’ আখ্যা দিয়েছেন ফ্রান্সের আদিল রামি।

এবার আদিল রামিকে পাল্টা আক্রমণ করলেন আর্জেন্টিনার ডি মারিয়া। খবর ফুটবল ৩৬৫-এর। ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছিলেন রামি। তিনি মার্তিনেজের আচরণ ভালোভাবে নেননি। রামি বলেন, ‘ফুটবলের সব থেকে খারাপ ছেলে মার্তিনেজ। কেউ পছন্দ করে না ওকে।’ ছেড়ে দেয়নি আর্জেন্টিনাও। ডি মারিয়া বলেন, ‘মার্তিনেজ বিশ্বের সেরা গোলরক্ষক। এখানে কান্নাকাটি করে লাভ নেই।’

বিজ্ঞাপন

প্রত্যুত্তরে এক টুইটবার্তায় ডি মারিয়ার কতগুলো কান্নার বিভিন্ন ছবি দিয়ে রামি লিখেছেন— ‘আমাকে শেখাতে পারবে?’

বিশ্বকাপ জেতার পর থেকেই নানা বিতর্কে জড়িয়েছেন মার্তিনেজ। কখনো পুরস্কার মঞ্চ থেকে ‘অশ্লীল’ অঙ্গভঙ্গি করেছেন, কখনো সাজঘরে এমবাপ্পের জন্য নীরবতা পালন করেছেন এবং কখনো আবার আর্জেন্টিনায় ছাদখোলা বাসের ওপর এমবাপ্পের পুতুল নিয়ে জয়োল্লাস করেছেন। ফ্রান্সের পক্ষ থেকে সেই আচরণ ভালোভাবে নেওয়া হয়নি। ফ্রান্সের ফুটবল সংস্থার পক্ষ থেকে অভিযোগ জানানো হয় আর্জেন্টিনাকে।

এবার ফুটবলাররাও মুখ খুললেন মার্তিনেজের বিপক্ষে।

বিজ্ঞাপন

এমবাপ্পে যদিও মার্তিনেজ সম্পর্কে কোনো কথা বলেননি। মার্তিনেজ তার আচরণ সম্পর্কে বলেন, ‘ফরাসি ফুটবলাররা আমাকে কটূক্তি করছিল। সে কারণেই ওদের জবাব দিয়েছিলাম। আমি ভাবমূর্তি নিয়ে ভাবি না।’

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা