এখনই বিদায় জানাচ্ছেন না ডি মারিয়া

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ২৬, ২০২২ | ১:৩৮
Link Copied Successfully!

কাতার বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছার কথা গত জুনে জানিয়েছিলেন আনহেল ডি মারিয়া। গত রোববার দোহায় ফাইনালে ফ্রান্সকে হারিয়ে আরাধ্য বিশ্বকাপ জয়ের পর ৩৪ বছর বয়সি আর্জেন্টাইন উইঙ্গার যেভাবে কেঁদেছিলেন, তাতে অনেকেই দেশের জার্সিতে তার শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ডি মারিয়া।

বন্ধু ও অধিনায়ক লিওনেল মেসির পদাঙ্ক অনুসরণ করে আর্জেন্টিনার তিন তারকাখচিত নতুন জার্সি পরে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চান ডি মারিয়া। ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে ১২৯ ম্যাচে ২৮ গোল করেছেন এই জুভেন্টাস তারকা। তার অভিষেকের পর আর্জেন্টিনার জেতা প্রতিটি টুর্নামেন্টের ফাইনালেই গোল করেছেন ডি মারিয়া। মূলত তরুণদের সুযোগ করে দিতে বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসর নিতে চেয়েছিলেন তিনি।

বিশ্বকাপ ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের পর ডি মারিয়ার উপলব্ধি, দেশকে আরও কিছু দেওয়ার আছে তার। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর আগামী বছর মার্চে প্রথম মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচে মেসির সঙ্গে ডি মারিয়াকেও দেখা যেতে পারে।
টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তন এদুল টুইটারে জানান, ‘আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাবেন আনহেল ডি মারিয়া। কতদিন পর্যন্ত খেলবেন, তা নিশ্চিত নয়। বিশ্বচ্যাম্পিয়ন হিসাবে খেলাটা উপভোগ করতে চান তিনি।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা