মেঘনা নদী থেকে আগ্নেয়াস্ত্র ১৩ ডাকাত সদস্য গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৪, ২০২২ | ১০:৫২
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের মেঘনা নদী থেকে দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ১৩ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।

শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে নদী থেকে স্পীডবোটসহ গ্রেফতার করা হয়। এ সময় ডাকাত সদস্যদের কাছ থেকে একটি পাইপ গান ও বিপুল পরিমান দেশীয় অস্ত্র এবং মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

গ্রেফতার ডাকাত সদস্যরা হলেন-মুন্সীগঞ্জ জেলার সাব্বির মিঝি (২৩), মহিউদ্দিন সরকার (৪১), আল-আমিন (২০), মো. ইমরান (২২), ফিরোজ মিঝি (২৬), জীবন বেপারী (২০), মো. আনোয়ার হোসেন (২৪), মো. জহিরুল ইসলাম (২৭), মতলব উত্তর উপজেলার মো. আক্তার হোসেন (২২), মুন্সীগঞ্জ জেলার মো. শাহিন মিয়া (২০), সুজন বেপারী (২৭), মতলব উত্তর উপজেলার কাশেম বেপারী (২৪) ও একই উপজেলার মো. সালাহ উদ্দিন (২৮)।

বিজ্ঞাপন

মতলব উত্তর উপজেলার মোহনপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত সদস্যদেরকে এখলাছপুর ইউয়িনের মেঘনা নদী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় বিপুল পরিমান অস্ত্র ও মোবাইল উদ্ধার করা হয়েছে। তারা আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরো জানান, স্পীডবোট জব্দ করা হয়েছে। গ্রেফতার ডাকাত সদস্যরা পুলিশ ফাঁড়ি হেফাজতে আছে। তাদের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। মামলা দায়েরের পর রবিবার তাদেরকে চাঁদপুর আদালতে পাঠানো হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন