বাঁধভাঙা আনন্দে ভাসছে আর্জেন্টিনা, যা বললেন স্কালোনি

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১৯, ২০২২ | ১১:২৮
Link Copied Successfully!

রুদ্ধশ্বাসকর ফাইনালে রোমাঞ্চ ছড়িয়ে অবশেষে জয় পেল আর্জেন্টিনা।

২৩ ও ৩৬ মিনিটে মেসি ও ডি মারিয়ার গোলে ৭৯ মিনিট পর্যন্ত (২-০) গোলে এগিয়ে থেকে জয়ের অপেক্ষায় ছিল আর্জেন্টাইনরা।এরপর মাত্র দুই মিনিটে ২ গোল করে ফ্রান্সকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ২-২ ব্যবধানে ড্র হওয়ার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ে প্রথমে গোল করে (১০৮ মিনিটে) আর্জেন্টিনাকে ফের এগিয়ে নেন লিওনেল মেসি। এরপর মাত্র ১০ মিনিটের ব্যবধানে (১১৮ মিনিটে) পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক করার মধ্য দিয়ে ফ্রান্সকে ফের সমতায় (৩-৩) ফেরান এমবাপ্পে। ১২০ মিনিটের খেলা ৩-৩ ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে জিতে তৃতীয় শিরোপা নিশ্চিত করে লিওনেল মেসির আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

১৯৮৬ সালে ম্যারাডোনা বিশ্বকাপ উপহার দিয়ে যাওয়ার পর ৩৬ বছরে কেটে যায়। শিরোপার এই খরা কাটালেন লিওনেল মেসি।  তার পায়ের জাদুতে কাতার বিশ্বকাপে জিতে তৃতীয়বার শিরোপা ঘরে তুলে নেয় আর্জেন্টাইনরা।

এই বিশ্বকাপ জয়ে বাঁধভাঙা আনন্দে ভাসছে আর্জেন্টিনা।দলটির কোচ লিওনেল স্কালোনির কাছে হয়তো আজীবণ ঋণী থাকবেন আর্জেন্টিনার মানুষেরা।আর্জেন্টিনার স্বপ্ন জয়ের কারিগর। গত আট বিশ্বকাপে যা কেউ করতে পারেননি, তা তিনি করে দেখিয়েছেন।তাই তো আর্জেন্টিনার মানুষদের আনন্দের মুহূর্তটি আজ উপভোগ করতে বলেছেন স্কালোনি।

কোচ হিসেবে আজ তার সবচেয়ে বড় গর্বের দিন।টাইব্রেকারে গনসালো মন্তিয়েলের শট থেকে জয় নিশ্চিত হওয়ার পর কান্নায় ফেটে পড়েন তিনি।তবে এটি দুঃখের কান্না নয়, সুখের কান্না।

বিজ্ঞাপন

জয়ের পর কোচ স্কালোনি বলেন, ‘আমি গর্বিত। অন্যান্য দিনের চেয়ে কম রোমাঞ্চিত আমি, তবে আমি আজ মুক্ত। এই দল আমাকে গর্বিত করেছে, এই অর্জন তাদের। আমি মানুষকে বলতে চাই- এই ঐতিহাসিক মুহূর্ত উপভোগ করুন।’

 

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন