বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন নেইমার

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ২, ২০২২ | ৬:০৩
Link Copied Successfully!

বিশ্বকাপের মতো বড় কোনো মঞ্চে বড় তারকাদের দিকেই দৃষ্টি থাকে সবার। ব্রাজিল-ভক্তরা স্বপ্ন দেখেছিলেন পোস্টার বয় নেইমারকে সামনে রেখে কাপ ঘরে তুলবে তারা।

কিন্তু নেইমারের ভাগ্য কি এতোটাই সুপ্রসন্ন যে, দলকে বিশ্বমঞ্চে জয়ের নেতৃত্ব দেবেন?চোটের কারণে বারবার ভাগ্য বিড়ম্বনার শিকার হতে হয়েছে তাকে। গত বিশ্বকাপেও ঠিকমতো খেলতে পারেননি।

এবার সার্বিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন দ্য ফেনোমেনন। দিন দুয়েক জল্পনার পর বলা হয়েছিল, গ্রুপ পর্বে আর তিনি খেলতে পারবেন না। তবে নকআউটে পাওয়া যাবে। সেটাও এবার অনিশ্চিত।

বিজ্ঞাপন

নেইমার হয়তো নেই গোটা বিশ্বকাপেই।

শুক্রবার বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে নামছে ব্রাজিল। সেই ম্যাচের আগে নতুন করে জল্পনা তৈরি হল নেইমারকে নিয়ে।

ব্রাজিলের সংবাদমাধ্যমের খবর, ক্যামেরুন ম্যাচে তো বটেই, নেইমার এই বিশ্বকাপের আর কোনো ম্যাচেই অংশ নিতে পারবেন না। তার লিগামেন্টে বড়সড় সমস্যা হয়েছে বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন

তার চোট যে রকম মনে করা হয়েছিল, তার থেকেও বেশি গুরুতর। এখনও তার গোড়ালি অনেকটাই ফুলে রয়েছে। খুবই ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

ক্যামেরুন ম্যাচের আগে ব্রাজিলের সহকারী কোচ ক্লেবার জেভিয়ার বলেছেন, নেইমার ধীরে ধীরে উন্নতি করছেন। তবে আপাতত আমাদের ফোকাস ক্যামেরুন ম্যাচে। সেটা হয়ে গেলে দলের বাকিদের কার কী অবস্থা সেটা নিয়ে ভাবার সময় পাব। ওর ফেরার ব্যাপারে নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে আমাদের। যদিও কী পরিকল্পনা, তা বিস্তারিত বলেননি তিনি।

তার এই বক্তব্যেই শঙ্কা ভর করেছে ব্রাজিল সমর্থকদের মধ্যে। শোনা গেছে, নেমারের লিগামেন্ট ভালো রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। তার হাঁটু এখনও ফুলে রয়েছে। ওষুধ খাইয়েও ব্যথা সেভাবে কমছে না। ফলে শেষ ষোলো তো বটেই, ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উঠলে তখনও নেইমারকে পাওয়া যাবে কি না, কেউই নিশ্চিত নন। কাতারে শেষ ম্যাচ নেইমার ইতিমধ্যেই খেলে ফেলেছেন বলে মনে করা হচ্ছে।

এই নিয়ে তিনটি বিশ্বকাপে খেললেন নেইমার। আগের দুটিতেও চোট আঘাতে ভুগেছেন। ২০১৪ সালে নিজের প্রথম বিশ্বকাপে কোমরে চোট পেয়ে কোয়ার্টারে শেষ হয়ে গিয়েছিল যাত্রা। ২০১৮ বিশ্বকাপের আগেই চোটে ভুগছিলেন। ফলে বিশ্বকাপে নিজের সেরাটা দিতে পারেননি। সেখানে বারবার ফাউলের শিকার হয়ে বিশ্বকাপ মিশন ব্যর্থ হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব