নিজের গোড়ালি দিতে চান নেইমারকে!

Reporter
 স্পোর্টস ডেস্ক 
আপডেটঃ ডিসেম্বর ২, ২০২২ | ৪:১৬
Link Copied Successfully!

সার্বিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে নেমে গোড়ালিতে আঘাত পেয়েছেন নেইমার। মাঠ থেকেই যেতে হয়েছে হাসপাতালে। এ কারণে প্রথম রাউন্ডে খেলা হচ্ছে না ব্রাজিলের এই ফরোয়ার্ডের।

পরের রাউন্ডে তার খেলা এখনও নিশ্চিত নয়। অথচ বিশ্বকাপ জয়ের জন্য নেইমারের দিকেই তাকিয়ে ব্রাজিল। এই পরিস্থিতিতে নেইমারের না-খেলাটা ব্রাজিলের জন্য বড় ধাক্কা। নেইমারের চোট সারাতে একাধিক অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে।

এদিকে নেইমারের জ্বর। এই অবস্থায় নেইমারকে সুস্থ করে তোলার জন্য এবার অভিনব উপায়ে আবেদন করলেন ইতালির সাবেক স্ট্রাইকার আলেসান্দ্রো দেল পিয়েরো। তিনিও চান নেইমার চোট সারিয়ে যেন মাঠে ফেরেন। সার্বিয়ার পক্ষে প্রথম ম্যাচে ৮০ মিনিট মাঠে ছিলেন নেইমার।

ম্যাচে বিপক্ষের খেলোয়াড়রা নেইমারকে একাধিকবার ফাউল করেন। শেষতক ইনজুরির শিকার নেইমার কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন। দেখা যায় তার গোড়ালি ফুলে গেছে। ব্রাজিল তারকার চোট নিয়ে এবার মুখ খুললেন দেল পিয়েরো। তিনি সরাসরি তার গোড়ালি নেইমারের সঙ্গে বদলের প্রস্তাব দিয়েছেন।

বিজ্ঞাপন

এক সাক্ষাৎকারে দেল পিয়েরো বলেন, ‘এখনকার খেলোয়াড়দের শরীর আগের চেয়ে অনেক উন্নত। ওরা অনেক শক্তিশালী ও দ্রুতগতির। আমরা অনেক কঠিন লড়াই দেখছি বিশ্বকাপে। নেইমার এই লড়াইয়ে সেরা। আশা করি, ওকে দ্রুত মাঠে দেখতে পাব। এজন্য নেইমারের যদি আমার গোড়ালি লাগে, তাহলে আমি খুশি হয়ে ওকে সেটা দিয়ে দেব। ও চোট পাওয়ায় আমার খুব খারাপ লাগছে।’

M/N

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা