
মেসির হাতে বাংলাদেশের পতাকা এডিট করা!
Link Copied Successfully!

দুদিন আগে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বাংলাদেশের ফুটবল উচ্ছ্বাস নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। এরপরই আরও এক ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির হাতে ধরা বাংলাদেশের পতাকা।

এখন প্রশ্ন হলো- মেসির হাতে বাংলাদেশের পতাকা ধরিয়ে দিলো কে? জানা গেছে, বাংলাদেশের ফুটবল উন্মাদনায় মুগ্ধ হয়ে একটি টুইট করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও (এএফএ) এর লিগ। তাদের নিজস্ব ভেরিফায়েড টুইটারে মেসির হাতে বাংলাদেশের একটি পতাকা ধরিয়ে দিয়ে এডিট করে একটি ছবি প্রকাশ করেছে।





























