২৪ থেকে ৪৮ ঘণ্টা পর জানা যাবে নেইমার খেলতে পারবেন কি না?

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ২৫, ২০২২ | ৩:৩৪
Link Copied Successfully!

জয় দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু হলেও নেইমারের চোট দুশ্চিন্তায় ফেলেছে দলকে। আর তার পরবর্তী অবস্থা জানতে অপেক্ষা করতে হবে ২৪-৪৮ ঘণ্টা।

বৃহস্পতিবার কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে সার্বিয়ার বিপক্ষে রিচার্লিসনের জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় পায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

খেলায় গোল করতে না পারলেও দলটির এমন জয়ে বড় ভূমিকা রেখেছেন নেইমার। আর এ কারণে সার্বিয়া ম্যাচে ৯ বার ফাউলের শিকার হন ব্রাজিলের এই মহাতারকা।

বিজ্ঞাপন

কিন্তু ম্যাচের ১০ মিনিট থাকতে শেষমেশ মাঠ ছেড়েছেন ডান পায়ের গোড়ালিতে চোট নিয়ে। ২-০ গোলের দারুণ জয়ের দিনেও যা বড় দুশ্চিন্তাই ফেলে দিয়েছে ব্রাজিল কোচ তিতেকে।

ব্রাজিল শিবির থেকে জানানো হয়েছে, নেইমারের গোড়ালি মচকে গেছে। নেইমারের পায়ের যে ছবি ছড়িয়ে পড়েছে তাতে দেখা গেছে, গোড়ালি অনেকটা ফুলে গেছে। ব্রাজিল দলে এখন নেইমারের বিশ্বকাপ শেষের শঙ্কা।

ম্যাচ শেষে ব্রাজিল দলের চিকিৎসক নিশ্চিত করেছেন, নেইমারের গোড়ালি মচকে গেছে। গোড়ালির অবস্থা কী পর্যায়ে আছে তা জানতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা নেইমারকে পর্যবেক্ষণে রাখতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক। অথচ তিনদিন পরেই ব্রাজিলের পরবর্তী ম্যাচ।

বিজ্ঞাপন

তবে টিম ডাক্তার ভয়ের কথা বললেও ব্রাজিলের কোচ তিতে আশা করছেন নেইমার সুস্থ হয়ে উঠবেন। অন্তত তার বিশ্বকাপ শেষ নয় বলে জোর দিয়ে বলেছেন কোচ, আপনারা নিশ্চিত থাকতে পারেন নেইমার বিশ্বকাপে খেলবে।

আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় ব্রাজিল মুখোমুখি হবে সুইজারল্যান্ডের। সেই ম্যাচে নেইমারকে পাওয়া যাবে কি না, সে প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে অন্তত এক দিন।

 

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা