চাঁদপুর সদর ও হাইমচর ভোট কেন্দ্রের সিসিফুটেজ ও পুনরায় ভোট গণনা চান আনারসের প্রার্থী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১৮, ২০২২ | ৮:০৩
Link Copied Successfully!

সোমবার শেষ হওয়া জেলা পরিষদ নির্বাচনের ফলাফলে অসন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার বরাবর আবেদন করেছেন চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী জাকির হোসেন প্রধানীয়া।

তিনি মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের নারগিস হোটেলে সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি আবেদনে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ভোট কেন্দ্রের সিসিফুটেজ ও পুনরায় ভোট গণনার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জাকির হোসেন প্রধানীয়া বলেন, ওচমান গণি পাটোয়ারী দলের কে? আমি দলের জন্য কাজ করেছি। দলের বিভিন্ন সময় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ করেছি। বর্তমানে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি।

তিনি বলেন, ওনারাতো শুধু রাজনীতি করে। আমি আগামীতে রাজনীতির পাশাপাশি জনসেবাও করবো।একজন বিদ্রোহী প্রার্থীর পাশে কিছু লোক কিসের সুবিধা পেয়ে তার পক্ষে কাজ করে। সে প্রশ্ন জাকির হোসেন প্রধানীয়ার।

সংবাদ সম্মেলনে সাংবাদিক হাবিবুর রহমান সভাপতির বক্তৃতা রাখেন। ওইসময় উপস্থিত ছিলেন ইউপি মানিক হোসেন প্রধানীয়াসহ আনারস প্রতীকের প্রার্থীর শুভানুধ্যায়ীরা।

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা