মিশু হত্যায় প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি

Default User
মানিক ভৌমিক
আপডেটঃ আগস্ট ৩, ২০২০ | ৭:২৫
Link Copied Successfully!

জান্নাতুল নাঈম মিশুর বয়স ১৪। চাঁদপুর এম এ খালেক উচ্চ বিদ্যালয় ও কলেজের ৯ম শ্রণির ছাত্রী। কড়ইয়া ইউনিয়নের বড় হায়াৎপুর গ্রামের প্রবাসী আবু হানিফের মেয়ে মিশু। দুই বোন এক ভাইয়ের মধ্যে মিশু মেঝো।

ইদের আগের দিন শুক্রবার বিকালে বাড়ির পাশে ছোটভাইয়ের শখের ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে মিশু আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুঁজির পর ডোবার পাশে মিশুর ওড়না, ঘাস কাটার কাঁচি ও ঝুড়ি পাওয়া যায়। এতে আত্মীয়স্বজনরা অজানা আশঙ্কায় বেশী উদ্বিগ্ন হয়ে পড়েন। ফায়ার সার্ভিসের লোকজন এসেও উদ্বারের চেষ্টা করেছে। মিশুর মামা শনিবারে থানায় নিখোঁজ ডায়েরী করেন এবং পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশুর সংবাদদাতাকে ১লক্ষ টাকা দেয়ার ঘোষণা দেয়া হয়। অবশেষে নিখোঁজ হওয়ার ৪৮ ঘন্টা পর রবিবার দুপুরে স্থানীয় লোকজন ডোবায় মিশুর মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। ভাসমান মৃতদেহের নিচের অংশে পায়জামার এক অংশ খোলা ছিল। মিশুর পরিবারের অভিযোগ নির্যাতন করে মিশুকে হত্যা করেছে। মিশুর লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর প্রেরণ করা হয়েছে।

কিছুতেই স্বস্তি পাচ্ছি না, মিশুর নিষ্পাপ চেহারাটি সারাক্ষন চোখের সামনে ভেসে ওঠে। কেবলই মনে হচ্ছে আমাদের সমাজটা কলুষিত হয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ বাসস্থান কোথায়? সৌদি প্রবাসী মিশুর বাবার হৃদয়বিদারক লেখা পড়ে অশ্রু সংবরণ করা যায়নি। এই পরিবারের দুঃখ কোনোদিন শেষ হবে না। প্রবাসী আবু হনিফের কান্না ও বুকফাটা আহাজারির সান্ত্বনা কে দেবে? স্ত্রী -সন্তানদের ছেড়ে অর্থ উপার্জন আর একটু সুখের জন্য কত কষ্টে দিনাতিপাত করছে আবু হানিফ। আবু হানিফ কষ্টের কথাগুলো তুলে ধরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আর বিচার দাবী করেছেন নরপশুদের, যারা তার নাবালিকা মেয়েকে নির্যাতন করে হত্যা করেছে।

বিজ্ঞাপন

গ্রামে সামাজিক বন্ধন শহরের চেয়ে অনেক মজবুত। এখানে নরপিশাচরা এত জঘন্য একটা ঘটনা করে ধামাচাপা দিবে এটা অবিশ্বাস্য। আশা করি পুলিশ খুব দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করবেন। পাশাপাশি গ্রামের সুশীল সমাজ ঘটনাটির তীব্র প্রতিবাদ ও হত্যাকারীদের চিহ্নিত করতে সহায়তা করবেন।

আমরা মিশু হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
মানিক ভৌমিক
৩/৮/২০২০

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা