হাজীগঞ্জের মোহাম্মদপুর গ্রাম

বাড়ীর নামের বানান নিয়ে বাড়াবাড়ি, গড়ালো থানায়

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১, ২০২২ | ৭:৫৭
Link Copied Successfully!

ফরাজী বাড়ীর নামের বানান শুদ্ধ করে ফরায়েজী লেখা নিয়ে চলছে বাড়াবাড়ী। ভাংচুর, মারামারির পর গড়ালো থানা পর্যন্ত। ঘটনাটি হাজীগঞ্জ উপজেলার ৯নং গর্ন্ধব্যপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে। শুক্রবার জুমার নামাজের পর ফরায়েজী বাড়ীতে গিয়ে একপক্ষ বাড়ীর গেইট ভাংচুর করে।

বিষয়টি নিয়ে ফরায়েজী বাড়ীর বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী আবু সুফিয়ান হেলাল বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে মোহাম্মদপুর গ্রামের ফরাজী বাড়ীর মো. শরীফ উল্ল্যাহ, আনোয়ার হোসেন, আমিন, আবদুল মালেক, শাহআলম, বাচ্চু মিয়াকে বিবাদী করা হয়।

সরজমিনে গেলে জানা যায়, ফরায়েজী আন্দোলন, ফরায়েজীর শাব্দিক অর্থ ও ধর্মী শব্দ বিবেচনায় বানান ঠিক করা হয়। এই বানান নিয়ে দুই পক্ষ এখন উত্তপ্ত। অভিযোগের ভিত্তিতে উপ-পরিদর্শক মোহাম্মদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

অন্যদিকে ফরাজী বানানের পক্ষের লোকজন বলছেন ভোটার আইডি কার্ড ও জন্মনিবন্ধনসহ বিভিন্ন কাগজপত্রে জামেলা সৃষ্টি হতে পারে। তাই তারা পূর্ব পুরুষের দেয়া বানানের উপর থাকতে চান।

ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল বলেন, ফরাজী ও ফরায়েজী বাড়ীর নামের বানান নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা চলছে। তবে এখন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ বিষয়টি সমাধানের লক্ষ্যে কাজ করছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা