চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২৬, ২০২২ | ১২:১৯
Link Copied Successfully!

চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের (২৫) যুবকের মৃত্যু হয়েছে।

রোববার ভোর ৫টা ২০ মিনিটের দিকে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের পূর্ব মাথায় চাঁদপুর-রায়পুর সড়কে রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত ওই যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি।

রেলক্রসিংয়ের গেটম্যান নাহিদ মজুমদার বলেন, মেঘনা এক্সপ্রেস ট্রেন চাঁদপুর স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসলে ভোর ৫টা ২০ মিনিটের দিকে অজ্ঞাত পরিচয়ের ওই যুবক ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এর আগ থেকেই ওই যুবক রেললাইনে ঘোরাঘুরি করছিলো।

বিজ্ঞাপন

ঘটনার পরে আমি তাৎক্ষণিক চাঁদপুর জিআরপি থানায়
সংবাদ দেই। সকাল আনুমানিক ৭টার দিকে থানা থেকে পুলিশ এসে খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। যুবকের গায়ে কালো গেঞ্জি ও পরনে সাদা প্যান্ট ছিলো।

চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ উল্যাহ বাহার বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে থানার উপ-পরিদর্শক মোরশেদ ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে অজ্ঞাত যুবকের খণ্ড- বিখণ্ড মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে ময়না তদন্তের জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত না হলে আঞ্জুমানের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হবে।

তিনি আরো বলেন, অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভিস্টিগেশন (পিবিআই) চাঁদপুরের কর্মকর্তারা এসেছিলেন। তারা ওই যুবকের হাতের আঙ্গুলের চাপসহ প্রয়োজনীয় তথ্য ও নমুনা সংগ্রহ করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ