মতলব উত্তরে চার প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা

সুমন আহমেদ
আপডেটঃ সেপ্টেম্বর ২৫, ২০২২ | ৮:২৫
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তরে ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযান পরিচালিত হয়েছে। রোববার মতলব উত্তর উপজেলার ছেংগারচর ও কলাকান্দা বহুমুুখী বাজার এলাকায় এই অভিযান করা হয়। অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন ৩১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক এবং নিত্যপণ্যের দাম মনিটরিং করা হয়।
জেলা ভোক্তা অধিকার কার্যাল সূত্রে জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন কর্তৃক বাজার তদারকি অভিযান পরিচালিত হয়।
এ সময় বেকারী, খাবার হোটেলে এবং ডায়াগনস্টিক সেন্টার তদারকি করা হয়। অভিযান চলাকালে মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার বেশি টাকা নেয়া, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযানে সহযোগিতায় ছিলেন, ক্যাব চাঁদপুর এবং মতলব উত্তর থানার পুলিশের একটি চৌকস টিম। জনস্বার্থে বাজার তদারকিমূলক এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান, ভোক্তা অধিকার চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ