আইনগতভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে

বেসরকারি হাসপাতালে উপেক্ষিত নির্দেশনা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ২৪, ২০২২ | ৩:০৭
Link Copied Successfully!

রোগীদের মানসম্মত চিকিৎসা নিশ্চিত এবং অনিয়ম বন্ধে সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের সাইনবোর্ডে লাইসেন্স নম্বর যুক্ত এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ঝুলিয়ে রাখতে হবে। প্রয়োজনে কিউআর কোডসহ সেটি ডিসপ্লে (প্রদর্শন) বাধ্যতামূলক। না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগতভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

তবে সরকারের এমন নির্দেশনার এক মাস পার হতে চললেও কোনো চিকিৎসাকেন্দ্রই তা বাস্তবায়ন করেনি। উলটো স্বাস্থ্য অধিদপ্তরের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইচ্ছেমতো কার্যক্রম চালাচ্ছে। শুধু তাই নয়, ইতোপূর্বে স্বাস্থ্য বিভাগ কর্তৃক বন্ধ বা সিলগালা করে দেওয়া অধিকাংশ অবৈধ হাসপাতাল-ক্লিনিক ফের নামে-বেনামে জমজমাট চিকিৎসা ব্যাণিজ্যে মেতে উঠছে। গত দুই সপ্তাহ ধরে রাজধানীসহ দেশের একাধিক বেসরকারি চিকিৎসাকেন্দ্রে খোঁজ নিয়ে এমন চিত্র দেখা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্য অধিদপ্তর অবৈধ ও অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারবিরোধী অভিযান পরিচালনা করছে। এই খাতে শৃঙ্খলা ফেরাতে গত তিন মাস ধরে কয়েক দফায় অভিযান পরিচালনা করে আসছে। এ সময় দুই হাজারের বেশি চিকিৎসাকেন্দ্রকে সিলগালা, সাময়িক বন্ধ ও অর্থদণ্ড দিয়েছে। এরপরও অনিয়ম বন্ধ না হওয়ায় গত ১ সেপ্টেম্বর অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার সদ্য সাবেক পরিচালক ডা. মো. বেলাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানে প্রত্যেক বেসরকারি স্বাস্থকেন্দ্রের সাইনবোর্ডে লাইসেন্স নম্বর, মেয়াদোত্তীর্ণের সময় লেখা বাধ্যতামূলক করতে বলা হয়।

বিজ্ঞাপন

সারা দেশে ব্যঙ্গের ছাতার মতো নামে-বেনামে গড়ে ওঠা অধিকাংশ বৈধ ও অবৈধ প্রতিষ্ঠান সেবার নামে আগের মতোই রোগীদের পকেট কাটছে। জনস্বাস্থ্যবিদরা বলছেন, সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নজরদারি না থাকায় এমনটা হচ্ছে। এই সুযোগে এক শ্রেণির অসাধু চিকিৎসা ব্যবসায়ীরা সেবাদানের মতো মৌলিক অধিকার পূরণে জনগণকে ঠকাচ্ছে। এই বাণিজ্যিক মনোভাব বন্ধ করতে না পারলে ভবিষ্যতে অনিয়মের লাগাম টানা চ্যালেঞ্জ হবে।

এদিকে গত দুই সপ্তাহ ধরে রাজধানীর নামিদামি একাধিক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে কোথাও নির্দেশনা মানতে দেখা যায়নি। জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার উপপরিচালক ডা. শফিউর রহমান বলেন,‘বৈধ-অবৈধ চিহ্নিত করতেই লাইসেন্স নম্বর, নবায়ন, মেয়াদের সময় লেখার আদেশ দেওয়া হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রত্যেক বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ও জেলা সিভিল সার্জনকে নজরদারি বাড়াতে বলা হয়েছে। বাস্তবায়ন না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অতিদ্রুত কঠোর অবস্থানে যাব।

লাইসেন্স না থাকায় গত মে এবং জুন মাসে ৫৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু গত এক সপ্তাহ রাজশাহীর অন্তত ৫০ ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলো ঘুরে কোনো প্রতিষ্ঠানের সাইনবোর্ডে লাইসেন্স নম্বর, নবায়ন ও মেয়াদ লেখা দেখা যায়নি। এ ব্যাপারে রাজশাহী সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক বলেন, ‘আমরা এ ব্যাপারে খোঁজ নিচ্ছি। যদি কোনো প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিজ্ঞাপন

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, অধিদপ্তরের নির্দেশনার পর গত ৫ সেপ্টেম্বর সবাইকে চিঠি দেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে সাইনবোর্ড লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের পর পরিদর্শন করা হবে।’

প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান বলেন, ‘আমাদের সংগঠনভুক্ত প্রায় ১১ হাজার চিকিৎসা প্রতিষ্ঠান রয়েছে। যাদের সবার বৈধ কাগজপত্র আছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা সাইনবোর্ডে উল্লেখের বিষয়ে সবাইকে অবগত করা হয়েছে। প্রয়োজনে আবারও জানিয়ে দেওয়া হবে।’

সূত্র:যুগান্তর
N/N

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান